1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
পুলিশ সুপারের নির্দেশে মান্দা থানা পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর আটক ইসলামের দৃষ্টিতে শবে বরাত: একটি তাত্ত্বিক ও ব্যবহারিক পর্যালোচনা নওগাঁয় অনলাইন জুয়ার প্রদান হোতা গ্রেফতার ৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি শিবগঞ্জের মনাকষায় বি এন পির নির্বাচনী পথসভা শিবগঞ্জে ক্ষমা চেয়েও জামায়াত প্রার্থী কেরামত আলী সরাননি প্লাস্টিকের দাঁড়িপাল্লা রাজশাহীতে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বাড়াতে রিভার ভিউ স্কুলে কুইজ প্রতিযোগিতা রাজশাহীর কাশিয়াডাঙা কলেজের  অধ্যক্ষের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ শিবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মান্দায় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ

রাজশাহীর মোহনপুরে বাস চাপায় পুলিশ সদস্য নিহত

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৩৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

রতন মাস্টার, মোহনপুর, রাজশাহী ……………………..

রাজশাহীর মোহনপুরে যাত্রীবাহী বাস চাপায় মো. জুয়েল রানা (৩১) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

 

তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার ৯ নম্বর তেতুলিয়া ইউপি’র কুরকুচি গ্রামের মহিবুর রহমানের ছেলে। বগুড়া জেলার আদমদিঘি থানায় কনস্টেবল হিসাবে কর্মরত ছিলেন।

 

শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে  রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলার সাকোয়া গ্রামস্থ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, জুয়েল নওগাঁ হতে রাজশাহী যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছলে রাজশাহী হতে নওগাঁগামী শিশির স্পেশাল ঢাকা মেট্রো ব-১৪-৬১৮৭ বাস মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্যকে চাপা দিলে এসময় ঘটনাস্থলেই তিনি নিহত হন। বাস চাপা দিয়ে চালক পালিয়ে যায়। এসময় মোটরসাইকেলের পেছনে বসা নিহত পুলিশ সদস্যের স্ত্রী সুলতানা বেগম রুমা (২৬)কে মোহনপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নিতাই ঘোসসহ অন্যান্য ফায়ার সার্ভিস কর্মীরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মোহনপুর সরকারি হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

 

মোহনপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাহেদ শেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও গাড়ি জব্দ করা হয়েছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট