1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাঘায় মহান জাতীয় স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে জাতীয় যুব দিবস উদযাপিত: ১৪ উদ্যোক্তাকে ১৪ লাখ টাকার ঋণ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ তরুণদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে: রাসিক প্রশাসক ভোলায় শ্রমিক লীগ নেতার করাতকলে সরকারি গাছ, যুবদল নেতা বহিষ্কার আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ১৪ লাখ টাকার ঋণ বিতরণ বাগমারায় বিলুপ্ত হয়ে যাচ্ছে শত শত বাঁশঝাড় শিবগঞ্জে সিএনসি ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি যুব সমাজই দেশের অর্থনীতি চাঙ্গা করার মূল শক্তি: এমপি মিলন নাচোলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ৭ দফা না মানলে ১ দফা অনিবার্য হয়ে উঠবে: কুষ্টিয়ায় লংমার্চের সমাপনীতে ডা. শফিকুর রহমান

রাজশাহীর বাঘায় মহান জাতীয় স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি……………………………………………

চলতি মার্চ মাসে জাতীয় দিবস উদযাপন উপলক্ষে রাজশাহীর বাঘায় উপজেলা নির্বাহি অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মার্চ) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষন, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’২৩ উদযাপন উপলক্ষে আলোচনা করা হয়। উপজেলা প্রশাসন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সমূহে দিবসটি পালনের জন্য দিক নির্দেশনা দেওয়া হয়।

 

সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, শাহ্দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবু বক্কর সিদ্দীক, নৌ কমান্ডো বীর মুক্তিযোদ্ধা আজিজুল আলম, বীর মুক্তিযোদ্ধা জনাব আলী, উপজেলা নারি ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার, মোজাহার আলী মহিলা কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসান, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম মুন্টু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনজারুল ইসলাম, বাঘা থানার সহকারি পুলিশ পরিদর্শক(এসআই) প্রজ্ঞাময় মন্ডল, চেয়ারম্যান সাইফুল ইসলামসহ অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট