1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাঘায় পৃথক অভিযানে লালপুরের ২ ডিজিটাল ডাকাত সহ আটক ১১ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী সারিয়াকান্দিতে ২৮টি পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক জাকির

রাজশাহীর বাঘায় পৃথক অভিযানে লালপুরের ২ ডিজিটাল ডাকাত সহ আটক ১১

  • প্রকাশের সময় : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৪২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেহেরুল ইসলাম মোহন, লালপুর থেকে …………………………………

রাজশাহীর বাঘায় পৃথক পৃথক অভিযানে ৫ জন ডিজিটাল ডাকাত/ইমু হ্যাকারসহ ১১ জনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার(৮ অক্টোবর ২২) দিবাগত রাত্রে রাজশাহীর বাঘা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটককৃত ডিজিটাল ডাকাত/ইমু হ্যাকাররা হলেন,বাঘা উপজেলার সুলতানপুর এলাকার বাদশা আলীর ছেলে সাব্বির আলী(২২), লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের মনিহারপুর এলাকার মজনু সরকারের ছেলে সবুজ সরকার(২০), বিলমাড়িয়া এলাকার সাজদার রহমানের ছেলেগোলাম রাব্বানী রকি (২২), আড়ানী পিয়াদাপাড়ার সামসুল প্রামানিকের ছেলে নাইম(২০) ও হাসমত আলীর ছেলে রাব্বি (১৯)।

 

অপর দিকে গভির রাতে অপরাধ সংঘটিত করার লক্ষে বাড়ির বাইরে অবস্থান করার সন্দেহে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় বাঘা উপজেলার দক্ষিন গাওপাড়া এলাকার নাসির উদ্দিন(৩৮)চকছাতারী গ্রামের ইকবার হোসেন(৪২) এবং চক নারায়নপুর গ্রামের রায়হান আলী (৪৮)কে আটক করা হয়।এদের কাছে ২৫০ গ্রাম গাঁজা পাওয়া যায় বলেও নিশ্চিত করেছে পুলিশ। এ ছাড়াও নিয়মিত মাদক মামলায় বাঘা উপজেলার সীমান্তবর্তী মহদিপুর গ্রামের রায়হান আলী (২৮)এবং ওয়ারেন্ট মামলায় আড়পাড়া গ্রামের মাইনুল ইসলাম(৩০) ও পলাশী ফতেপুর গ্রামের নজিবুর(২৩)কে আটক করে পুলিশ।

 

থানা সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার সুলতানপুর ও আড়ানী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আলামত সহ সুলতানপুর থেকে লালপুরে ২ জনসহ ৩জন ও আড়ানী থেকে ২ জন সর্বমোট ৫ জন ডিজিটাল ডাকাতকে আটক করা হয়।

 

এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন(সাজু) জানান, আটককৃত ৫ ডিজিটাল ডাকাতের বিরুদ্ধে পৃথক পৃথক ২টি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা এবং অন্যান্য আসামীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত মোট ১১ জন আসামীকেই রবিবার(৯অক্টোবর)বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট