1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাঘায় আগুনে পুড়লো চার ঘর, ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

রাজশাহীর বাঘায় আগুনে পুড়লো চার ঘর, ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • প্রকাশের সময় : বুধবার, ১০ মে, ২০২৩
  • ২৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি…………………………………………

বাঘায় অগ্নিকান্ডে ৪টি ঘর পুড়ে আনুমানিক ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। বাঘা পৌরসভার ১নম্বর ওয়ার্ডের বলিহার গ্রামের প্রবির কুমার লাহিড়ির বাড়িতে বুধবার (১০ মে) অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রনে নেয়।

 

প্রবির কুমার লাহিড়ি জানান, অগ্নিকান্ডে ২টি শয়ন কক্ষ,১টি রান্না ঘর ও ১টি গোয়াল পুড়ে গেছে। সবমিলে আনুমানিক ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। পাশের বাড়ির রাজ বিহারি মন্ডল জানান, স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রন করতে না পারলে আমার বাড়িও বাচানো মুসকিল হয়ে যেত। কিভাবে আগুন লাগলো তা জানা যায়নি।

 

পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি মেয়রকে অবগত করা হয়েছে । বাঘা পৌর মেয়র আক্কাছ আলী বলেন, বিশেষ কাজে ঢাকায় থাকার কারণে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর বিষয়টি আমাকে জানিয়েছেন। পৌরসভার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়া হবে। বাঘা থানার

 

ওসি খায়রুল ইসলাম জানান,বিষয়টি নিয়ে জিডি করেছেন ক্ষতিগ্রস্ত প্রবির কুমার লাহিড়ি । উপজেলা নির্বাহি অফিসার শারমিন আখতার বলেন, বিষয়টি জেলা প্রশাসকের সাথে আলোচনা করে ব্যবস্থা নিবেন। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট