1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাঘার আড়ানীতে কয়েলের আগুনে গবাদিপশুর ব্যাপক ক্ষয়ক্ষতি - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়ায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু চাঁপাইনবাবগঞ্জে আধিপত্যের জেরে ককটেল বিস্ফোরণ: ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার বদরগঞ্জের সরলার বাজারে দোকানে হামলা-ভাঙচুর, পৌনে এক লাখ টাকার মালামাল লুট কুষ্টিয়ায় ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু, পরিবারের দাবি দুর্ঘটনা চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের প্রস্তুতি: ১১টি ককটেল উদ্ধার বান্দাইখাড়ায় আত্রাই থানা পুলিশের অভিযান, ২১০ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেফতার আদিবাসী অধিকার ও সংগঠন শক্তিশালীকরণের লক্ষ্যে পোরশায় বিশাল ত্রি-বার্ষিক সম্মেলন সারিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের পাশে বিএনপি নেতা সিরাজুল ইসলাম ফুল চলচ্চিত্রে পা রাখলেন শেরপুরের ইয়াকুব আলী সরকার, অভিনয় করছেন ‘খোকন’ সিনেমায়

রাজশাহীর বাঘার আড়ানীতে কয়েলের আগুনে গবাদিপশুর ব্যাপক ক্ষয়ক্ষতি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি……………………………………………………

রাজশাহীর বাঘায় খামারে জ্বালানো কয়েলের আগুন ছড়িয়ে পড়ে সত্তর হাজার টাকা দামের ১টি ষাড় গরু মারা গেছে। গুরুতর আহত হযেছে ৪টি গরু ও ১টি ছাগল। উপজেলার আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের আবুল হোসেনের খামারে কয়েলের আগুন ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার( ১৪ জুন) গভীর রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

 

খামারি কৃষক আবুল হোসেন জানান, বৃহস্পতিবার( ১৪ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে তার খামারে আগুন জ্বলতে দেখেন। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে। এতে খামারে রাখা দুটি গাভী, দুটি এড়ে ষাড় ও একটি বাচুর, একটি ছাগল পুড়ে গুরুতর আহত হয়। এর মধ্যে ১টি ষাড় গরু মারা যায়। এলাকার লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে।

 

তিনি জানান, স্থানীয় এনজিও থেকে ঋণ নিয়ে বাড়ির পাশে সেমি পাঁকা টিনের ঘরে পারিবারিক খামার গড়ে তোলেন। রাতে সেই খামারে কয়েল জ্বালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েন। কয়েলের সেই আগুনে তার সর্বনাশ হয়ে গেল। মালিকের দাবি এতে তার প্রায় ১২ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা পাণি সম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ মোহাম্মদ শরিফুল ইসলাম অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, সত্তর হাজার টাকা দামের ১টি ষাড় গরু মারা গেছে। আহত গরু ছাগলের চিকিৎসা চলছে। এর মধ্যে ১টি গরু আশংকাজনক অবস্থায় রয়েছে।

 

আড়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতির বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েছি। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট