1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: সারাদিন মেঘলা আকাশ আর দফায় দফায় বৃষ্টি—তবুও আনন্দের ভাঁটা পড়েনি রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা পাড়ে। ‘জোরসে মাঝি হেইয়ো’ স্লোগান আর ঢোল-করতাল, বাঁশির সুরে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। হাজার বছরের লোকজ সংস্কৃতি ও গ্রাম বাংলার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে বৃহস্পতিবার (০৮ অক্টোবর ২০২৬) থেকে বাঘায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা।

বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের বেঙ্গাড়ী বাজার সংলগ্ন পদ্মা নদীতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। আয়োজনের উদ্বোধন করেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি পুত্র রাকিবুল হাসান অলিভ।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এই নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রাখা হয়েছে মোট লক্ষ টাকার প্রাইজমানি। সরকার পতনের দুই বছর পর আবারও এই ঐতিহ্যবাহী মেলার আয়োজন করা হলো। সর্বশেষ ২০২৩ সালে এ মেলা অনুষ্ঠিত হয়েছিল।

নৌকা বাইচকে কেন্দ্র করে পদ্মা নদীর পাড় ঘেঁষে প্রায় ৩০০টিরও বেশি বিভিন্ন পণ্যের দোকান নিয়ে বসেছে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। মৃৎশিল্প, মাটির তৈরি জিনিসপত্র, প্লাস্টিক পণ্য, খেলনা এবং মুখরোচক মিষ্টির পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। সরেরহাট গ্রামের স্থানীয় বাসিন্দা এমরান আলী জানান, মেলা উপলক্ষে প্রতিটি বাড়িতেই মেয়ে-জামাইসহ আত্মীয়-স্বজনের আগমন ঘটেছে, যা পুরো এলাকায় এক মিলনমেলায় রূপ নিয়েছে।

মেলা কমিটির সভাপতি তোজাম্মেল হক বলেন, “হারিয়ে যেতে বসা লোক সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই আমাদের এই প্রয়াস।” মেলা কমিটির সার্বিক তত্ত্বাবধানে বিএনপি নেতা মাসুদ করিম টিপু, পরিচালনায় জাহিদুল ইসলাম স্বপন এবং সঞ্চালনায় রয়েছেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম জনি।

প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে থাকবেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদারসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

উৎসব চলাকালীন সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও গ্রাম পুলিশের বিশেষ টিম দায়িত্ব পালন করছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট