1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর প্রেসক্লাব থেকে সভাপতি মামুনের পদত্যাগ, ভারপ্রাপ্ত সভাপতি সনেট

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# রুস্তম আলী শায়ের, বাগমারা, রাজশাহী…………………..

রাজশাহীর তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাব থেকে ব্যাক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন এসএম সামসুজ্জোহা মামুন এবং ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দ্বায়িত্ব নিয়েছেন এশিয়ান টিভির রাজশাহী জেলা প্রতিনিধি ও পদ্মাটাইমসের চিফ রিপোর্টার মুরাদুল ইসলাম সনেট। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবে দু’বার কোষাধ্যক্ষ, তিনবার সাধারণ সম্পাদক ও তিনবারের সভাপতি হিসেবে দীর্ঘ্য সময় ধরে দ্বায়িত্ব পালন করেছেন বিদায়ী সভাপতি এসএম সামসুজ্জোহা মামুন।

 

বিদায়ী সভাপতি তাঁর বক্তব্যে বলেন, বৃহৎ পরিসরে কাজ করার জন্য আমি তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাব থেকে পদত্যাগ করলাম। তবে সবসময় তাহেরপুর প্রেসক্লাবের উন্নয়নের জন্য কাজ করে যাবো। এসময় তিনি সকল সদস্যদের নিকট দোয়া প্রার্থনা করেন।

 

সদ্য দ্বায়িত্ব নেওয়া ভারপ্রাপ্ত সভাপতি মুরাদুল ইসলাম সনেট বলেন,আমি যে দ্বায়িত্ব পেলাম তা যথাযথ ভাবে পালন করার চেষ্টা করবো। বিশেষ করে প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নে দিকে নজর দিবো। সকল সদস্যদের পাশে থেকে কাজ করার অঙ্গিকার করেন ভারপ্রাপ্ত সভাপতি মুরাদুল ইসলাম সনেট।

 

এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রামাণিক, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবু, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম ফরাসী, দপ্তর সম্পাদক খোরশেদ আলম, নির্বাহী সদস্য রবিউল ইসলাম, রায়হান ইসলাম রনি, রুস্তম আলী শায়ের।

 

এছাড়াও উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক নাজিম রাজ, সালেহা ইমারত ডিগ্রী কলেজের সিনিয়র প্রভাষক আলিফ আলী প্রামাণিক, সোমিত রায় সহ প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট