1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারায় স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে লাপাত্তার অভিযোগ নববধূর বিরুদ্ধে - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, ৪৭ মণ্ডপ পরিদর্শনে ইউএনও ও প্রশাসন অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী

রাজশাহীর বাগমারায় স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে লাপাত্তার অভিযোগ নববধূর বিরুদ্ধে

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৩৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান……………………………………………

বিয়ের বয়স মাত্র তিন মাস। নববধূর হাতের মেহেদি পাতার রং শুকিয়ে যায়নি। ভালই চলছিল নাহিদ হাসানের ঘর সংসার, এমনটি জানায় প্রতিবেশীরা। হঠাৎ স্বর্ণালঙ্কার, চাঁদির গহনা ও নগদ টাকা নিয়ে লাপাত্তার অভিযোগ নববধূ পলিনা খাতুনের (১৬) বিরুদ্ধে।

 

বাগমারা থানার লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহীর তানোর উপজেলার মোহর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে নাহিদ হাসান (২০) প্রায় তিন মাস পূর্বে বিয়ে করেন। নাহিদ শিশুকাল থেকে নানাবাড়ী বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের বেলঘরিয়াহাট গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন। কিছুদিন আগে নাহিদ বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের পশ্চিম দৌলতপুর গ্রামের মোজাফফর হোসেনের মেয়ে পলিনা খাতুনকে শরীয়াহ মোতাবেক বিবাহ করেন।

 

বাড়ির সাথে লাগোনো নাহিদ হাসানের মুদি দোকান রয়েছে। দোকানের মালামাল ও সওদা করার উদ্দেশ্যে নাহিদ সাবাইহাট গেলে পূর্ব পরিকল্পনা মাফিক পলিনা খাতুন তাঁর নিকট আত্মীয়দের মোবাইল ফোনে ডেকে নিয়ে চারভরি স্বর্ণালঙ্কার, জমি বিক্রয়ের চার লক্ষ টাকা, সাত ভরি চাঁদির গহনা নিয়ে পালিয়ে যায়।

 

গত সোমবার ১৭ অক্টোবর বেলা দেড় ঘটিকার দিকে নাহিদ বাড়ী ফিরে সব কিছু তছনছ দেখে হাউমাউ করে কান্না শুরু করেন। নাহিদরে মা নার্গিস বেগম (পাট কলের শ্রমিক) জানান, দুইমাস পূর্বে ছেলের পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি চার লক্ষ টাকায় বিক্রয় করা হয়েছে। ওই টাকা, সোনা এবং চাঁদির গহনা ঘরে রক্ষিত বাক্সে রাখা ছিল। আমরা আজ সর্বশান্ত। আমাদের নাওয়া-খাওয়া নাই। উল্টো আমাদের নানা ভাবে হুমকি ধামকি দেয়া হচ্ছে। নারী-পুরুষ ও শিশুরা পলিনা খাতুনকে চার্জার ভ্যানযোগে দৌলতপুরের দিকে যেতে দেখেছে এমনটি জানিয়েছে আসপাশের লোকজন।

 

পলিনার বাবার কাছে জানতে চাইলে তিনি বলেন, মেয়ে আমার বাড়ী আসেন।ি এ ঘটনায় নাহিদ হাসান বাগমারা থানায় পাঁচ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট