1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারায় প্রধানমন্ত্রীর উপহার সেলাই মেশিন ও টিন ফেরত নিলো আওয়ামীলীগ নেতা সজল, এমপি ছাড় দিয়েছেন - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী সারিয়াকান্দিতে ২৮টি পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক জাকির

রাজশাহীর বাগমারায় প্রধানমন্ত্রীর উপহার সেলাই মেশিন ও টিন ফেরত নিলো আওয়ামীলীগ নেতা সজল, এমপি ছাড় দিয়েছেন

  • প্রকাশের সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৪২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# লিয়াকত হোসেন, রাজশাহী………………………………………………………….

রাজশাহী বাগমারা উপজেলায় এমপি বিরোধী প্রোগ্রামে অংশগ্রহণ করার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার টিন ও সেলাই মেশিন জোর করে ফেরত নেওয়ার অভিযোগ উঠেছে। আর এ অভিযোগ উঠেছে বাগমারা উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিড়া সম্পাদক আশিকুর রহমান সজলের বিরুদ্ধে। তিনি বাগমারা উপজেলার মচমইল এলাকার প্রয়াত চেয়ারম্যান গোলাম রাব্বানীর ছেলে ও প্রসিদ্ধ পিচ কমিটির সেক্রেটারি কাবিল উদ্দিনের নাতি।

তার দাদা ১৯৭২ সালে জেলও খেটেছেন। এমন জঘন্য ঘৃণিত কান্ড ঘটিছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের মৃত সানিকুল্লার ছেলে শিরাজ।

ভুক্তভোগী সিরাজ বলেন, আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আমার মত পার্থক্য থাকতেই পারে। আমি এমপি এনামুলের বিরোধী প্রোগ্রামে অংশ করেছি বলে অভিযোগ তুলে গালিগালাজ করে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার টিন ও সেলাই মেশিন ফেরত নিয়ে যায় এমপি এনামুলের অনুসারী আশিকুর রহমান সজল।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আওয়ামী লীগ নেতা বলেন, বাগমারা উপজেলা আওয়ামী লীগের জামাত-বিএনপির অনুপ্রবেশ এই আশিকুর রহমান সজলের পরিবারের হাত ধরেই ঘটিয়েছেন এমপি এনামুল হক বলে অভিযোগ করেন।

এ বিষয়ে অভিযুক্ত আশিকুর রহমান সজল বলেন, আমি রাগে শিরাজকে বলেছিলাম টিন ও সেলাই মেশিন ফেরত দিতে। টিন আমার বাসার বারান্দায় পড়ে আছে আর সেলাই মেশিন কোথায় আছে আমি বলতে পারবো না।

এ বিষয়ে এমপি এনামুল হক বলেন, আমার বিরোধিতা তো অনেকে করছে আমি আপনার মাধ্যমে শুনেছি তার পরে সজলের সাথে কথা বলে জানতে পেরে পিআইওকে বলে দিয়েছি তাকে যেন ফেরত দেয় ও সিরাজ না নিলে পিআইও অফিসে জমা রাখতে।

এনামুলের অনুসারী আশিকুর রহমান সজল যে কাজটি করেছেন তা রীতিমত অন্যায় এবং ক্ষমতার অপব্যবহার। বাগমারার এমপি এনামুলের উচিত ছিল সজলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া। কিন্তু তিনি তা করেননি। দলের লোক বলে সাধারণ দৃষ্টিতে দেছেন। বাগমারাবানি এমপি এনামুলের পক্ষপাতমূলক আচরণ কখনও আশা করেনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট