1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি শিবগঞ্জের মনাকষায় বি এন পির নির্বাচনী পথসভা শিবগঞ্জে ক্ষমা চেয়েও জামায়াত প্রার্থী কেরামত আলী সরাননি প্লাস্টিকের দাঁড়িপাল্লা রাজশাহীতে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বাড়াতে রিভার ভিউ স্কুলে কুইজ প্রতিযোগিতা রাজশাহীর কাশিয়াডাঙা কলেজের  অধ্যক্ষের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ শিবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মান্দায় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ জামায়াত নেতার নারী সমাজ নিয়ে কুরুচিপুর্ন মন্তব্য নারী জাতীকে কলংকিত করছেঃ তারেক রহমান কালীগঞ্জে জনতার দলের মহাসচিব আজম খান: নির্বাচিত হলে কালীগঞ্জকে আধুনিক, মাদকমুক্ত ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলবো কালীগঞ্জ কল্যাণ সংস্থার মিলন মেলা ও পিঠা উৎসব অনুষ্টিত

রাজশাহীর বাগমারায় নতুন কৌশলে অবৈধ পুকুর খনন

  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুন, ২০২২
  • ৩১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক……………………………………………………

 

রাজশাহীর বাগমারায় কোন ভাবেই থামানো যাচ্ছে না, অবৈধ পুকুর খনন। নানা ছল ও কৌশলে খনন করা হচ্ছে এসব অবৈধ পুকুর। রাতের অন্ধকারে প্রথমে ফসলি জমিতে পুকুরের পাড় নির্মাণ করে কৃষকদের চাপেরমুখে ফেলে জবর দখল করা হচ্ছে। প্রভাবশালীদের সামনে নিরহ কৃষক প্রতিবাদ করার শাহস দেখান না। কৃষকদের কেউ প্রতিবাদ করলে নানা ভাবে হুমকি-ধামকি দেয়া হচ্ছে।

 

দক্ষিণ সাজুড়িয়া ও তালতলি এলাকার কয়েকজন কৃষক নাম প্রকাশ না করার শর্তে বলেন,তাঁদের বিরুদ্ধে লেগে আমরা পারবো না। প্রভাবশালীদের অর্থ ও শক্তি সবই আছে। উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের যশের বিলে সাজুড়িয়া মৌজায় কয়েকজন প্রভাব প্রতিপত্তিশালী ব্যক্তি মহামান্য হাইকোর্টের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রায় ৫০ বিঘা ফসলি জমিতে পুকুর খনন চালিয়ে যাচ্ছেন।

 

শুক্রবার দিবাগত রাত থেকে হঠাৎ ৩/৪ টি ভেকু মেশিনে খনন কাজ চালানো হচ্ছে। আর এ পুকুর খননে নেতৃত্ব দিচ্ছেন ইউপি সদস্য বকুল হোসেন। তিনি সাজুড়িয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে। ০২ নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার। এছাড়াও তাঁকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন একই গ্রামের মনিরের পুত্র প্রভাবশালী শুভ, অপর প্রভাবশালূ সুমন শাহ, রামরামা গ্রামের আব্দুর রহমানের পুত্র কাউসার আলী।

 

অভিযুক্ত মেম্বার বকুলের নিকট জানতে চাইলে তিনি পুকুর খননের সাথে জড়িত নন বলে দাবী করেন। সহকারী কমিশনার মাহমাদুল হাসানের সরকারি মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। বাগমারা উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি। #

এডিট: আরজা/০১

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট