1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে উদ্ভাবনী মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ পুঠিয়ায় বিভিন্ন বিলে পুকুর খননের হিড়িক, নিরব কেন প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি দক্ষিণ এশিয়ার বৃহত্তম কানসাট আম বাজারে  মণ প্রতি ঢলন ১৩/১৫ কেজি, চাষীরা হতাশ বাঘায় দুই মাধ্যমিক বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার এমপি আবু সাইদ চাঁদের অনুপ্রেরণা-“তোমরাই আগামীর বাংলাদেশ”, বাঘার মেধা, বাঘার গর্ব সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ  চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু তানোরে চা বিক্রেতার মেয়ের মেডিকেলের পড়া লিখা কি টাকার অভাবে বন্ধ হয়ে যাবে !

রাজশাহীর বাগমারায় ট্রাক্টরের নিচে চাপা পড়েছিল চালকের লাশ

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশরাফুল ইসলাম ফরাশী, বাগমারা থেকে……………………………..

রাজশাহীর বাগমারা উপজেলায় মাটি কাটার ট্রাক্টরের নিচে চাপা পড়ে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে ওই চালকের মৃত্যু হলেও আজ রোববার সকালে উপজেলার কনোপাড়া এলাকায় ট্রাক্টরের নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত ওই ট্রাক্টর চালকের নাম আলামিন হোসেন (৩২)। তিনি বাগমারার খাজাপাড়া গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর তাঁকে মৃত অবস্থায় রেখে ট্রাক্টরের সহকারীরা পালিয়ে যান বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

 

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলায় পুকুর খনন নিষিদ্ধ থাকায় রাতের বেলায় কনোপাড়ায় একজন ইউপি সদস্য খননযন্ত্র দিয়ে পুকুর খনন করে আসছিলেন। ওই মাটি তিনি ইট ভাটায় বিক্রি করেন। রাতে ট্রাক্টরে ওই মাটি ইটভাটায় নিচ্ছিলেন আলামিনসহ কয়েকজন ট্রাক্টরের চালক। রাতের কোনো এক সময় আলামিন হোসেন পুকুর থেকে ট্রাক্টরে মাটি ভরে ভাটায় নেওয়ার সময় তাঁর ট্রাক্টরটি সড়কের পাশে পড়ে উল্টে যায়। এতে তিনি ট্রাক্টরের নিচে চাপা পড়ে মারা যান। এ সময় তাঁর সহকারীরা ভয়ে পালিয়ে যায়। আজ সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামিনের লাশ উদ্ধার করে।

 

বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুর রহমান প্রথম আলোকে বলেন, লাশটি ট্রাক্টরের নিচে চাপা পড়েছিল। ট্রাক্টরের একটি চাকা ফাটা অবস্থায় পাওয়া গেছে। থানায় একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করার পর লাশ পরিবারের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট