1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারায় গোয়ালকান্দি ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে কৃষক সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহীর বাগমারায় গোয়ালকান্দি ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে কৃষক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাগমারা প্রতিনিধি…………………………………………………………..

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় মানে কৃষকলীগের বিজয়। বাগমারা উপজেলা কৃষকলীগ একটি শক্তিশালী সংগঠন। বাগমারায় কৃষকের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করছে কৃষকলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কৃষকলীগ সর্বদা কাজ করে যাচ্ছে। শুক্রবার বিকেলে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে পলাশী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষক সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথি আরো বলেন, শেখ হাসিনার সরকার কৃষকদের সার বীজ সহ কৃষি উপকরণ দিয়ে কৃষকদের পাশে রয়েছে। আজ কৃষকরা সংগঠিত এবং শক্তিশালী। কৃষকলীগের কারণেই আওয়ামীলীগ উজ্জীবিত। বাগমারার গ্রামে গ্রামে কৃষকলীগের সংগঠন করতে হবে। কৃষক সভায় নেতৃবৃন্দের উপস্থিতি প্রমাণ করে কৃষকলীগ ঐক্যবদ্ধ। এলাকার উন্নয়ন নিশ্চিতের পাশাপাশি দেশের উন্নয়ন চাইলে নৌকার বিজয় ঘটাতে হবে। ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে নৌকার বিজয়ের বিকল্প নেই। গোয়ালকান্দি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি বুরহান উদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরকার বাবু।

উক্ত কৃষক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হামিরকুৎসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আনোয়ার হোসেন, গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম, উপজেলা কৃষকলীগের সভাপতি মহসিন আলী প্রামানিক, তাহেরপুর পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সুমন শাহ, উপজেলা কৃষক লীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, হামিরকুংসা ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ রেজা ইমন,গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মকছেদ আলী, ছাত্রলীগ নেতা আব্দুর রউফ রাজ, শাহাদৎ হোসেন শুভ।

এসময় উপজেলা, ইউনিয়ন কৃষক লীগ ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট