1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারায় উপজেলা পরিষদের      বাজেট পর্যালোচনা সভা - দৈনিক সবুজ নগর
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে জাতীয় যুব দিবস উদযাপিত: ১৪ উদ্যোক্তাকে ১৪ লাখ টাকার ঋণ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ তরুণদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে: রাসিক প্রশাসক ভোলায় শ্রমিক লীগ নেতার করাতকলে সরকারি গাছ, যুবদল নেতা বহিষ্কার আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ১৪ লাখ টাকার ঋণ বিতরণ বাগমারায় বিলুপ্ত হয়ে যাচ্ছে শত শত বাঁশঝাড় শিবগঞ্জে সিএনসি ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি যুব সমাজই দেশের অর্থনীতি চাঙ্গা করার মূল শক্তি: এমপি মিলন নাচোলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ৭ দফা না মানলে ১ দফা অনিবার্য হয়ে উঠবে: কুষ্টিয়ায় লংমার্চের সমাপনীতে ডা. শফিকুর রহমান

রাজশাহীর বাগমারায় উপজেলা পরিষদের      বাজেট পর্যালোচনা সভা

  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৩৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বাগমারা প্রতিনিধি……………………………………………………… 

রাজশাহীর বাগমারায় উপজেলা পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, এফ, এম, আবু সুফিয়ান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।

 

সভায় আগামী অর্থ বছরের ঘোষিত ১৯কোটি ১০ লাখ ৩৩ হাজার ৭০৭ টাকার বাজেট নিয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান  মমতাজ আক্তার বেবি, ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার আবুল, আনোয়ার হোসেন, আলমগীর সরকার, মনিরুজ্জামান রঞ্জু, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, মৎস্য কর্মকর্তা রবিউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, একাডেমিক সুপারভাইজার ড.মোহা. আব্দুল মুমীত প্রমুখ।

 

গত ২৫ মে পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। বাজেটে যোগাযোগ, জনস্বাস্থ্য, সমাজকল্যাণ ও স্বাস্থ্য খাতে  সর্বোচ্চ ব্যয়  নির্ধারণ করা হয়েছে। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলার কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট