1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারায় আওয়ামী লীগের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, ৪৭ মণ্ডপ পরিদর্শনে ইউএনও ও প্রশাসন অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী

রাজশাহীর বাগমারায় আওয়ামী লীগের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালিত

  • প্রকাশের সময় : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৩৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাগমারা প্রতিনিধি………………………………………………………………..

রাজশাহীর বাগমারায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠপূত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শহীদ শেখ কামাল এর ৭৪ তম জন্মদিন পালিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শহীদ শেখ কামাল এর জন্মদিন উপলক্ষে শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকুর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, আব্দুল আজিজ লিটন, যুবলীগ নেতা সানোয়ার হোসেন, যুবমহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জহুরুল ইসলাম, সহ-সভাপতি আতিক বাশার সবুজ প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট