1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারার হামিরকুৎসায় প্রশাসনকে ম্যানেজ করেই পুকুর খননের আভিযোগ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে জাতীয় যুব দিবস উদযাপিত: ১৪ উদ্যোক্তাকে ১৪ লাখ টাকার ঋণ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ তরুণদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে: রাসিক প্রশাসক ভোলায় শ্রমিক লীগ নেতার করাতকলে সরকারি গাছ, যুবদল নেতা বহিষ্কার আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ১৪ লাখ টাকার ঋণ বিতরণ বাগমারায় বিলুপ্ত হয়ে যাচ্ছে শত শত বাঁশঝাড় শিবগঞ্জে সিএনসি ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি যুব সমাজই দেশের অর্থনীতি চাঙ্গা করার মূল শক্তি: এমপি মিলন নাচোলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ৭ দফা না মানলে ১ দফা অনিবার্য হয়ে উঠবে: কুষ্টিয়ায় লংমার্চের সমাপনীতে ডা. শফিকুর রহমান

রাজশাহীর বাগমারার হামিরকুৎসায় প্রশাসনকে ম্যানেজ করেই পুকুর খননের আভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৪৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাজিম হাসান, রাজশাহী………………………………………..

রাজশাহীর বাগমারার হামিরকুৎসা ইউনিয়নে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের ম্যানেজ করে অবাধে রাতের আধারে চলছে ফসলী জমিতে পুকুর খননের হিড়িক। কৃষিজমিতে পুকুর খননের ফলে বিপাকে পড়েছেন কয়েক হাজর কৃষক। যত্রতত্র পুকুর খননে ফসলী জমি কমছে। এছাড়া বিল-খালে পুকুর খননে ফলে আবাদী জমিতে জলবদ্ধতা সৃষ্টি হওয়ায় ফসল উৎপাদন হচ্ছেনা।

 

এলাকার প্রভাবশালীরা কৃষি জমির প্রকৃতি পরিবর্তন করে পুকুর খনন করায় আবাদি জমির পরিমান কমে যাওয়ায় দিন দিন কমে যাচ্ছে উৎপাদন। এতে করে খাদ্য সংকট সৃস্টির আশংকায় এলাকার মানুষ। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের কোনাবাড়ীয়া দক্ষিণ পাড়ায় তিন ফসলি জমিতে জোরপূর্বক অবৈধভাবে পুকুর খননের জন্য সকল প্রস্ততি নিয়ে দুটি ভেকু মেশিন নামায় স্থানীয় প্রভাবশালী গ্রাম্য ডাঃ ইব্রাহিম হোসেন রতন খাঁসহ কয়েকজন প্রভাবশালী মিলে আবাদি জমি গুলোতে অবৈধ ভাবে পুকুর খনন অব্যাহত রাখলেও পুলিশসহ স্থানীয় প্রশাসন রহস্যজনকভাবে নিরব ভুমিকা পালন করছেন।

 

এছাড়া পুকুর খননকারী গ্রাম্য ডাঃ ইব্রাহিম হোসেন রতন উপজেলা প্রশাসনসহ থানা পুলিশ ও সাংবাদিকদের নাম ভাঙ্গিয়ে পুকুর খননে নেমে পড়েছেন। এতে কৃষি জমির পরিমান কমে যাচ্ছে এবং চাষাবাদ হুমকীর মুখে পড়ছে। এখনে এস্কেভেটর ড্রেজার মেশিনের সংখ্যা দ্বীগুন হয়েছে,এবং ২টি ড্রেজার মেশিন চলে সন্ধ্যা রাত থেকে ভোর রাত পর্যন্ত। সারাদিন বন্ধ রেখে আবারো রাতে শুরু করা হয় অবৈধ পুকুর খননের কাজ। এতে বর্ষা মওসুমে পানি প্রবাহ বন্ধ হয়ে পড়বে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এলাকার ফসলি জমি অনাবাদি এবং পাড়া-মহল্লার বাড়ি-ঘরে ডুকে পানি বন্ধ হয়ে পড়ে থাকবে।

 

অপরদিকে, মন্ত্রণালয়ের নির্দেশ রয়েছে জমির প্রকৃতি (শ্রেণী) পরিবর্তন করা যাবে না। কিন্তু অবৈধ পুকুর খননকারি ইব্রাহিম হোসেন রতন উপজেলা থেকে শুরু করে জেলা পর্যন্ত প্রশাসনকে ম্যানেজ করে আইনের প্রতি বৃদ্ধাঙ্গলি দেখিয়ে ফসলি জমিতে চালিয়ে যাচ্ছে হরদম পুকুর খনন। এ নিয়ে এলাকার সচেতন মহল ও কৃষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট