1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভা’র জামলই গ্রামে কেন্দ্রীয় গোরস্থানের শুভ উদ্বোধন - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভা’র জামলই গ্রামে কেন্দ্রীয় গোরস্থানের শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ৬ মে, ২০২৩
  • ২৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বাগমারা উপজেলা প্রতিনিধি…………………………………………..

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড জামলই গ্রামে কেন্দ্রীয় গোরস্থানের শুভ উদ্বোধন করা হয়েছে। ৬ মে শনিবার দুপুরে জামলই দ্বিমুখী দাখিল মাদ্রাসা মাঠে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে ৫ নং ওয়ার্ড গোরস্থানের শুভ উদ্বোধন করেন,মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

 

তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও জামলই দ্বিমুখী দাখিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনসুর এর সভাপতিত্বে ও তাহেরপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলহাজ্ব আঃ রহিম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র ( দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী – ৪ বাগমারা আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী) অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ। মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ, জামলই কেন্দ্রীয় গোরস্থানের প্রাচীর নির্মাণ, চলাচলের জন্য রাস্তা তৈরী ও নগদ বিশ হাজার টাকা প্রদান করেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির সদস্য, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আ ন ম শামসুর রহমান মিন্টু, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর শমসের আলী এবং সাবেক কাউন্সিলর ইসমাইল আলী।

 

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম রুবন, তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু, তাহেরপুর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল ইসলাম আসাদ এ যুবলীগ নেতা হাবিবুর রহমান হাবু, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লালু, সুজন,জাহিদুল ইসলাম সহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লী বৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট