1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা: ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা

রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভার পঞ্চ মন্দিরে স্থানীয় হিন্দুদের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময়

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

আশরাফুল ইসলাম ফরাশী বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভায় শান্তি রক্ষার্থে সকল স্তরের হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর তাহেরপুর পৌরসভার পঞ্চ মন্দিরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তাহেরপুর পঞ্চ মন্দিরের সিনিয়র সহ- সভাপতি ও তাহেরপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাপস কুমার দাস পিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, রাজশাহী জেলা বিএনপির সদস্য, তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র ও সভাপতি আবু নঈম শামসুর রহমান মিন্টু।

তিনি বলেন আমরা তাহেরপুরের হিন্দু ও মুসলমান ভাই- ভাই। আমরা সবাই মিলে মিশে থাকবো। কোন সন্ত্রাসী ও চাঁদাবাজ যদি কোন রকম সমস্যা করার শাহস দেখায় আমরা সবাই মিলে তা প্রতিহত করবো। কোন রকম অন্যায়কে মেনে নেওয়া হবেনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদকে স্মরণ করে বলেন আজকে যে পরিবর্তন এসেছে আমরা সবাই মিলে সেটা রক্ষা করবো । আপনারা সজাগ থাকবেন । কেউ অন্যায় করতে আসলে সবাই মিলে ধরে হাত – পা বেঁধে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে জমা দিবেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, তাহেরপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল আলিম বাবু, বাগমারা উপজেলা জামায়াতের কেন্দ্রীয় সংসদের সদস্য ও বাগমারা দ্বীপনগর কলেজের প্রভাষক মাওলানা শহিদুজ্জামান মীর। তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সোহাইল আহমেদ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাহেরপুর গোবিন্দ মন্দিরের সিনিয়র সহসভাপতি ও বিশিষ্ট কীটনাশক ব্যবসায়ী বিশ্বনাথ প্রাং, মৎস্য ব্যবসায়ী প্রবোদ হালদার, ডিস ব্যবসায়ী বিমল, তাপস, রতন,সাধন,কালু, কার্তিক সহ প্রায় সকল হিন্দু সম্প্রদায়।

উপস্থিত সকল হিন্দুরা নেতাদের সাথে একমত হোন। এই মতবিনিময় সভা সার্বিক ভাবে পরিচালনা করেন তাহেরপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক ও তাহেরপুর পঞ্চ মন্দিরের সেক্রেটারি সত্যজিৎ রায় তোতা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট