1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারার গোয়ালকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের পথসভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, ৪৭ মণ্ডপ পরিদর্শনে ইউএনও ও প্রশাসন অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী

রাজশাহীর বাগমারার গোয়ালকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের পথসভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাগমারা প্রতিনিধি……………………………………………………………………..

রাজশাহী- বাগমারা আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত স্থানী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, আসন্ন নির্বাচনে বাগমারার মানুষ আবারও নৌকা মার্কা কে বিজয়ী করবে। বাগমারা উপজেলা আওয়ামী লীগের ঘাঁটি তা আবারও প্রমান করবে বাগমারা বাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পালন করতে বাগমারা বাসী সদা প্রস্তুত। শনিবার বিকেলে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা জলপাইতলা বাজারে পথসভায় এসব কথা বলেন তিনি।

পথসভায় প্রধান অতিথি হিসেবে তিনি আরও বলেন, আওয়ামী লীগ করে আওয়ামী লীগের দলীয় নির্দেশের বাহিরে যাওয়ার কোন সুযোগ নেই। যারা দলীয় নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বকুল খরাদীর পরিচালনায় বক্তব্য রাখেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম,মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরকার,তাহেরপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আমজাদ মৃধা,আইন বিষয়ক সম্পাদক সুমন শাহ, গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম প্রামাণিক,যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর সরকার,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান,মকছেদ আলী,সজল সরকার,শাহিন আলম সহ প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট