1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারা'য় দেউলিয়া বাসস্ট্যান্ড রাস্তার উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে চলছে - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
পবায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে এমপি মিলনের কঠোর বার্তা পবায় কিশোর গ্যাং ও মাদক নির্মূলে সমন্বিত পদক্ষেপের আহ্বান এমপি শফিকুল হক মিলনের শিবগঞ্জে কাটেনি সারের হাহাকার: সারারাত লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরছেন শত শত কৃষক শিবগঞ্জ সীমান্তে ১৪৩টি ভারতীয় মোবাইল ও বিড়ির পাতা জব্দ, মূল্য ৪০ লাখ টাকার বেশি দেবহাটায় পুলিশের অভিযানে সিআর মামলার দুই আসামি গ্রেপ্তার খুলনার দেবহাটায় এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ ৭০ বছর বয়সেও সফল সবজি চাষী আফাজ উদ্দীন, কৃষি বিভাগের সহায়তায় তাক লাগালেন পোরশায় বাঘার পদ্মায় জেলের জালে ধরা পড়ল ৬৩ কেজির ৬টি বাগাইড় মাছ সরকারি চাল পেয়েও পদ্মায় ইলিশ শিকার, সীমান্তে পাচারের অভিযোগ “পিঁপড়ে ও হাতির যুদ্ধ” বইয়ের জন্য ‘বাবুই বেস্ট সেলার অ্যাওয়ার্ড’ পেলেন লেখক শাম্মী তুলতুল

রাজশাহীর বাগমারা’য় দেউলিয়া বাসস্ট্যান্ড রাস্তার উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে চলছে

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ২৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশরাফুল ইসলাম ফরাশী বাগমারা থেকে……………………….

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ সদরে প্রবেশের রাস্তা দীর্ঘ সময় ধরে উন্নয়ন না হওয়ায় জনদূর্ভোগের মুখে পড়তে হতো পথচারীসহ গাড়ী চালকদের। দেউলিয়ার ওই মোড়ে বাসস্ট্যান্ড থাকায় রাস্তা নষ্ট হয়ে জনদূর্ভোগ উঠেছিল চরমে।জনগণকে দূর্ভোগের হাত থেকে রক্ষা করতে বাগমারা আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি ওই রাস্তাটি দ্রুত উন্নয়নের পদক্ষেপ গ্রহণ করেন।

 

জানা গেছে, ভবানীগন্জ রানী রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে দেউলিয়া চৌরাস্তা পর্যন্ত রাস্তাটি সড়ক ও জনপথ অধিদপ্তরের মাধ্যমে ৬ কোটি ৬৪ লাখ টাকা ব্যায়ে আরসিসি ও কার্পেটিং করা হচ্ছে। ৪র্থ ধাপে এই রাস্তাটির কাজ হচ্ছে । ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে রাস্তাটির কাজ করছেন আমিনুল হক প্রাইভেট লিমিটেড। মঙ্গলবার দেউলিয়া বাসস্ট্যান্ড রাস্তায় আরসিসি কাজের সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তর রাজশাহীর উপসহকারী প্রকৌশলী প্রণব কুমার দাশ, ঠিকাদারী প্রতিষ্ঠানের পিডি সেলিম রেজা। বাসস্ট্যান্ডের এই রাস্তার কাজ শেষ হলে লাঘব হবে জনদূর্ভোগ। রাস্তাটি প্রশস্থ ও উঁচু হওয়ায় কাঁদা-পানির হাত থেকে রক্ষা পাবে জনগণ।

 

উল্লেখ্য, বাগমারা-পুঠিয়া মহাসড়কের অবকাঠামোগত উন্নয়ন ও সম্প্রসারণ কাজ প্রায় শেষ হয়েছে। ২৭ কিলোমিটার ওই রাস্তাটি নির্মাণে ব্যয় হয়েছে ১৩০ কোটি টাকা। জনগুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘ কয়েক বছর যানচলাচল সহ লোকজনের ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছিল। রাস্তাটি ভেঙ্গে ক্ষতিগ্রস্ত হওয়ায় সকল প্রকার যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করতো। ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি মহান জাতীয় সংসদে এই রাস্তাটি দ্রুত সংস্কার সহ প্রশস্তকরনের দাবী করেছিলেন। তাঁর দাবির প্রেক্ষিতে রাস্তাটি প্রশস্তকরণ করা হয়েছে। রাজশাহী সড়ক ও জনপদ অধিদপ্তর রাস্তাটির কাজ বাস্তবায়ন করছে।#

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট