1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ 

রাজশাহীর পুঠিয়ায় পুলিশের উপর হামলায় আটক ১

  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৩৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

ছবি: আতিকুল ইসলাম

 

#, পুঠিয়া, রাজশাহী প্রতিনিধি………………………………………

 

পুঠিয়ার বানেশ্বর সরকারি কলেজ গেটে পুলিশের উপর আকস্মিক ভাবে হামলা করেছে জান্নাতুন নাইম (২৪) নামের এক যুবক। এতে রাজশাহী জেলা পুলিশের সদস্য আতিকুর রহমান আহত হয়েছে বলে জানা যায়। নাইম বানেশ্বর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী। সোমবার (৬ জুন) দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ নাইমকে আটক করেছে।

থানা সূত্রে জানা গেছে, বানেশ্বর কলেজ মাঠে নিয়মিত আমের হাট বসছে। কলেজ গেটে নাইমের বাবার আম বহনকারী ভুটভুটির অপর একটি ইজিবাইকের ধাক্কা লাগায় নাইমের বাবা আহত হয়। এ সময় জেলা পুলিশের একটি দল সেখানে টহলরত ছিল। পুলিশ এখানে কি দ্বায়িত্ব পালন করছে বলেই আতিকুর রহমান নামের এক পুলিশ সদস্যের উপর আকস্মিক কিল ঘুষি ও লাথি মারে নাইম। এতে আতিকুর রহমানের মুখে ও মাথায় আঘাত পান। সে রাজশাহী জেলা পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এবিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন বলেন, পুলিশ সদস্যের উপর হামলার ঘটনায় একজন এসআই বাদী হয়ে নাইম ও তার বাবার বিরুদ্ধে মামলা করেছে। এসময় নায়িমকে আটক করে পুঠিয়া থানায় সোপর্দ করা হয়েছে। আগামীকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে গনগণমাধ্যম কর্মীদেরকে নিশ্চিত করে জানান এ কর্মকর্তা। #

এডিট:আরজা/০৮

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট