1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রাজশাহীর পবা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির নাম ঘোষণা

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# জিয়া রাজ………………………………………….

সদ্য ঘোষিত রাজশাহীর পবা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আবার নতুন কমিটির নাম ঘোষণা করা হয়েছে।

 

পবা উপজেলার অন্তর্গত নওহাটা মহিলা কলেজে পবা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন শেষে ১০ জুন সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে রাজশাহী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত প্যাডে সভাপতি মোঃ শাহিনুল ইসলাম শাহিন ও মোঃ আব্দুল মতিন শিপলু কে সাধারণ সম্পাদক করে কমিটির নাম ঘোষণা করা হয়। পরবর্তীতে মোঃ শাহিনুল ইসলাম শাহিন কে সভাপতি ও কামরুল হাসান সাব্বির কে সাধারণ সম্পাদক করে আরও একটি কমিটির নাম ঘোষণা করে রাজশাহী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি। এই নিয়ে রাজশাহী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টু,ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান রানার ব্যাপক সমালোচনা হয় এবং পত্র পত্রিকায় অনেক লেখা লেখি হওয়ার পর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ কমিটির সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ কমিটির সাধারন সম্পাদক আফজালুর রহমান বাবু নতুন করে পবা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটির নাম ঘোষণা করেন।

 

১৪ জুন নতুন কমিটির নাম তালিকা প্রকাশ করেছেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কমিটি। নতুন কমিটির প্রকাশিত তালিকায় সভাপতি মোঃ শাহিনুল ইসলাম শাহিন, ১ নাম্বার সহ সভাপতি মোঃ তামিম হোসেন, ২ নাম্বার সহ সভাপতি মোঃ শিহাব শাহরিয়ার ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন শিপলু এবং সাংগঠনিক সম্পাদক মোঃ হাসিবুর রহমান কে রেখে আগামী ৩১ জুলাই ২৩ ইং তারিখের মধ্যে পবা উপজেলার অন্তর্গত সকল ওয়ার্ডে নতুন কমিটি তৈরী করার নির্দেশ দিয়ে তিন বছরের জন্য কমিটির অনুমোদন দেয়া হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট