1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর তাহেরপুর সহ বাগমারার সকল এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহণকারীদের শুভকামনা, মেয়র কালাম - দৈনিক সবুজ নগর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলার গ্যাস দিয়ে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন: তবুও লোডশেডিংয়ে নাকাল ভোলাবাসী রাসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত গোদাগাড়ীর গর্বিত পরিবারের আরও এক সদস্য সাবেক আইজিপি ড. এম. এনামুল হক আর নেই তানোরে জমিতে পানি দিতে গিয়ে নিখোঁজ, একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রদলের জিয়া ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক নাটোরের গুরুদাসপুরে সুরতহাল প্রতিবেদনে বাধার পর পুলিশের ওপর হামলা, আটক ৯ জাতীয় প্রেস ক্লাবের মানববন্ধন বানোয়াট: কালীগঞ্জ বিএনপি বাগমারায় মাদক সম্রাজ্ঞী ‘ফেন্সি জুলেখা’র গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: বোদায় শিক্ষার্থীদের উদ্দেশে পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ ছুটির দিনেও মাঠে ইউএনও জিল্লুর রহমান, রহনপুর পৌরসভার উন্নয়নকাজে সরেজমিন নজরদারি

রাজশাহীর তাহেরপুর সহ বাগমারার সকল এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহণকারীদের শুভকামনা, মেয়র কালাম

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৩০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশরাফুল ইসলাম ফরাশী, তাহেরপুর থেকে…………………………………….

সারা দেশের ন্যায় রাজশাহীর বাগমারায় রোরবার থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। উক্ত পরীক্ষায় অংশ নেয়া তাহেরপুরসহ বাগমারার সকল পরীক্ষার্থীর শুভকামনা জানিয়েছেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

 

তিনি বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষা প্রতিটি শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ধাপে যদি ভালো ফলাফল করা সম্ভব হয় তাহলে শিক্ষা জীবনের প্রতিটি ক্ষেত্রে ভালো ফলাফল করা সহজ হয়ে পড়ে। নিজেকে কখনো দুর্বল ভাবা যাবেনা। প্রতিটি সময়ের সঠিক ব্যবহার করতে হবে। সময়কে ফাঁকি দিয়ে ভালো কিছু আশা করা যায় না। পরীক্ষার সময়টাতে অন্য চিন্তা ভাবনা না করে পড়াশোনায় মনোনিবেশ করতে হবে ভাল রেজাল্টের জন্য। এসএসসি ও সমমানের পরীক্ষায় সবাই ভালো ফলাফল অর্জন করবে এই কামনা করছি।

 

তিনি আরোও বলেন, আগামীতে আরো ভালো ফলাফল অর্জন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। সেই সাথে নিজের পাশাপাশি সমাজকে মাদক, সন্ত্রাস সহ বিভিন্ন প্রকার অপকর্মেনর হাত থেকে রক্ষা করতে হবে। নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে দেশের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। সবাই এসএসসি ও সমমানের পরীক্ষায় ভাল ভাবে উত্তীর্ণ হয়ে সবার পিতা-মাতা ও তাঁর পরিবারের মুখ উজ্জ্বল করুক এই কামনা করেন তিনি।

 

চলতি বছর বাগমারায় রাজশাহী শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ১১টি কেন্দ্রে অংশ গ্রহণ করবে ৬ হাজার ২৪৫ জন পরীক্ষার্থী। এরমধ্যে রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় ৪ হাজার ৬৬৫ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় ৯৭৩ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ৬০৭ জন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট