1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর তানোর মুন্ডুমালায় প্রকাশ্যে হত্যা, রহস্যজনকভাবে মামলা নেয়নি তানোর থানা পুলিশ ! - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী সারিয়াকান্দিতে ২৮টি পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক জাকির পোরশায় ৪০ শিক্ষার্থীর কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন, সনদসহ ৩ লাখ ৫২ হাজার টাকা ভাতা বিতরণ

রাজশাহীর তানোর মুন্ডুমালায় প্রকাশ্যে হত্যা, রহস্যজনকভাবে মামলা নেয়নি তানোর থানা পুলিশ !

  • প্রকাশের সময় : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ২৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

মমিনুল ইসলাম মুন, তানোর থেকে……………………………………….

রাজশাহীরর তানোরে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ প্রকাশ্যে দিবালোকে ফিল্মি স্টাইলে লোকমান আলী (৬০) নামের এক বৃদ্ধকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত লোকমান মুন্ডুমালা পৌর এলাকার চুনিয়াপাড়া মহল্লার মৃত আলহাজ জাকারিয়ার পুত্র। গত বুধবার মুন্ডুমালা পৌর এলাকার চুনিয়াপাড়া মহল্লায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

 

এদিকে ৩০ সেপ্টেম্বর শুক্রবার সকালে নিহতের স্বজন চুনিয়াপাড়া মহল্লার মৃত হাজী লাল মোহাম্মদের পুত্র সাদিকুল ইসলাম, বাদি হয়ে তানোর থানায় হত্যা মামলা করতে গেলে, অজ্ঞাত কারণে পুলিশ মামলা গ্রহণ না করে তাকে ফেরত পাঠিয়েছে বলে তিনি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্পত্তি নিয়ে লোকমান আলীর সঙ্গে একই মহল্লার আবদুল লতিফ ওরফে গবড়ার পুত্র ময়েন আলীর (৪০) বিরোধ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার বিকেলে মহল্লার রাস্তায় দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বখাটে ময়েন তার লোকজন নিয়ে বৃদ্ধ লোকমান আলীকে মাটিতে ফেলে লাঠি দিয়ে সাপ পিটা করে পিটায়। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। এ সময় ময়েন দাপট নিয়ে বলে লোকমানকে উপরে পাঠালাম, তার স্ত্রী সন্তানেরা বেশী বাড়াবাড়ি কিংবা মামলা করলে কেউ জিবিত থাকবে না। তবে এ ঘটনার পর পরই ময়েন আলী গা ঢাকা দিয়েছে।

 

এবিষয়ে ময়েন জানান, প্রায় জমিজমা নিয়ে লোকমান তাদের পরিবারের লোকজনকে গালমন্দ করে থাকেন। তিনি বলেন, লোকমানকে মারপিট করা হয়নি হার্ট এটাকে মারা গেছে, আমাদেরকে ফাঁসাতে তার মৃত্যু নিয়ে মিথ্যাচার করা হচ্ছে। এবিষয়ে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর তদন্ত মনিরুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে জিডি মূলে রামেক হাসপাতালে ময়না তদন্ত শেষে গত বৃহস্পতিবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে তানার থানা বাদির অভিযোগ রহস্যজনক কারণে গ্রহণ করেনি বলে বাদির অভিযোগ।

 

তবে এবিষয়ে তানোর থানার অফিসার ইন্চার্জ (ওসি) কামরুজ্জামা মিয়া  আজ শনিবার জানান, এঘটনায় এখনো কেউ কোন অভিযোগ করেনি। তিনি বলেন, অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট