1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুলনায় নির্জনা হত্যা মামলায় প্রধান আসামি পিতা আকাশ গ্রেপ্তার রুয়েটে ছাত্র-জনতার ওপর হামলা মামলার আসামিদের চাকুরিতে বহাল করার অভিযোগ রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী ‎ রাসিক প্রশাসকের হতদরিদ্র প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ও ঔষধ কোম্পানীর প্রতিনিধিদে দৌরাত্ব, নেই পর্যপ্ত ঔষধ, ভোগান্তিতে রোগীরা তানোরে কৃষক ও সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা গন্ধে পেট্রোল বোমা নিক্ষেপের সন্দেহ , বৈদ্যুতিক শর্টসার্কিট নিয়েও আলোচনা, আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপির গর্বের নাম বাজু বাঘা নতুনপাড়ার সাদিয়া বাঘায় বৃদ্ধের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ, বিশ মামলার একজন ফেনসিডিল সহ গ্ৰেপ্তার তানোরে পুলিশের মাদকবিরোধী অভিযান: কালীগঞ্জ আদিবাসী পাড়ায় বিপুল পরিমাণ চুলাই মদ ধ্বংস

রাজশাহীর তানোরে রাস্তার গাছ চুরির অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৪৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মমিনুল ইসলাম মুন, তানোর, রাজশাহী থেকে…………………………..

 

 রাজশাহীর তানোরে বিএমডিএ রোপিত রাস্তার ধারের গাছ চুরির অভিযোগ উঠেছে। তানোরের বাঁধাইড় ইউনিয়নের (ইউপি) জুমারপাড়া মোড় সংলগ্ন তানোর-আমনুরা রাস্তার ধারে এই গাছ চুরির ঘটনা ঘটেছে।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, সরকারি রাস্তার ধারের যেকোনো গাছ সেটা যদি নিজের রোপণ করা হয় তাহলে সেই গাছ কাটতে হলেও উপজেলা প্রশাসনের অনুমতি নেয়ার বাধ্যবাধকতা রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, জুমারপাড়া মোড় সংলগ্ন মৃত মোসলেম উদ্দিনের পুত্র বাবুল মোস্তফা রাস্তার ধারের একটি বরই গাছ ও দুটি শিশুগাছ চুরি করে কেটে নিয়েছে। অন্যদিকে মৃত মজিবুর রহমানের পুত্র আবুল কাশেম রাস্তার ধারের একটি পরিপক্ক শালগাছ ও একটি শিশুগাছ চুরি করে কেটে নিয়েছে।

তারা বলেন, এসব গাছ বিএমডিএ রোপণ করেছিল। এবিষয়ে জানতে চাইলে বাবুল মোস্তফা ও আবুল কাশেম বলেন, চুরি হবে কেনো তাদের লাগানো গাছ তারা কেটেছেন, অনুমতি লাগবে কেনো। তারা বলেন, জায়গা মেপে যদি রাস্তার গাছ হয় তাহলে তারা ফেরৎ দিবেন, এছাড়া ইউপি চেয়ারম্যানকে তারা বিষয়টি অবগত করেছেন।

এবিষয়ে তানোর বিএমডিএ’র সহকারী প্রকৌশলী মাহফুজুর হক বলেন,বিষয়টি তার জানা নেই, তবে এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সান/০১

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট