1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে দৈনিক সবুজনগর পত্রিকার সম্পাদকের জমি জোরপূর্বক ভূমিদস্যু কর্তৃক দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, থানায়  অভিযোগ  রানীশংকৈলে অবৈধভাবে জমি দখলের চেষ্টা,থানায় অভিযোগ শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ আশাশুনিতে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা ছুরাত আহবায়ক, অর্জুন সদস্য সচিব রূপসায় দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চারঘাট-বাঘার সাবেক এমপি শাহরিয়ার আলমকে বর্তমান এমপি চাঁদের হুঁশিয়ারি “সাহস থাকলে মাঠে নেমে দেখাও তরুণ যুবককে  মাদকের থাবা থেকে রক্ষা করতে  সবাইকে এগিয়ে আসতে হবে : পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নওগাঁ জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযানে এম এল চোলাই মদ সহ একজন গ্রেফতার সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ

রাজশাহীর তানোরে নিখোঁজের ৮ দিন পর বিল থেকে মৎস্যজীবির লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোহনপুর প্রতিনিধি…………………………………………

রাজশাহীর তানোর পৌর এলাকার সীমান্তবর্তী বিলে নিখোঁজের ৮ দিন পর মৎস্যজীবি সঞ্জিত (৩৫) নামের যুবকের লাশ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেন মোহনপুর থানার অফিসার ইনচার্জ ওসি সেলিম বাদশাহ্ ও তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম। ১৬ ই জুলাই রোববার দুপুরের পরে কালিগঞ্জ মাসিন্দা হালদার পাড়া বিল ও মোহনপুর সীমানা থেকে উদ্ধারের ঘটনা ঘটে। এঘটনায় এলাকাজুড়ে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সঞ্জিতের বাড়ি কালিগঞ্জ মাসিন্দা হালদার পাড়া গ্রামের বিষ্ণুপদ এর ছেলে।

 

তানোর থানার ওসি আব্দুর রহিম ঘটনার সত্যতা শিকার করে বলেন, তার পরিবারের লোক গত ৮ জুলাই সঞ্জিত নিখোঁজ  আছে বলে থানায় একটি জিডি করেন। এরপর থেকে পুলিশ নানা ভাবে নিখোঁজ সঞ্জিতকে উদ্ধারে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে কোন খোঁজ পাননি। রোববার দুপুরের দিকে সঞ্জিতের মরদেহ বিলে ভাঁসতে দেখে এলাকার লোকজন ফোন করেন। সাথে সাথে দুই থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে । কিন্তু যে জায়গায় লাশ ছিল সেটি মোহনপুর সীমানার মধ্যে পড়ায় মরদেহ মোহনপুর থানায় রয়েছে।

 

এলাকাবাসী ধারণা করছে সঞ্জিতকে পূর্ব শত্রুতার জের হিসেবে কৌশলে নিয়ে গিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। তবে হত্যাকান্ডের কারণ কেউ জানাতে পারেনি। এনিয়ে এলাকায় বেশ গুঞ্জন হচ্ছে। হত্যা না আত্মহত্যা তা সঠিকভাবে নির্ণয় করে পশাসনিক পদক্ষেপ নিতে হবে।

 

মোহনপুর থানার অফিসার ইনচার্জ ওসি সেলিম বাদশাহ্ জানান, মরদেহ বিলের পানিতে ভাঁসতে দেখে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এটি আত্মহত্যা নাকি কেউ মেরে বিলে ভাসিয়ে দিয়েছেন জানতে চাইলে তিনি জানান, লাশ ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাবেনা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট