1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে উদ্ভাবনী মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ পুঠিয়ায় বিভিন্ন বিলে পুকুর খননের হিড়িক, নিরব কেন প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি দক্ষিণ এশিয়ার বৃহত্তম কানসাট আম বাজারে  মণ প্রতি ঢলন ১৩/১৫ কেজি, চাষীরা হতাশ বাঘায় দুই মাধ্যমিক বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার এমপি আবু সাইদ চাঁদের অনুপ্রেরণা-“তোমরাই আগামীর বাংলাদেশ”, বাঘার মেধা, বাঘার গর্ব সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ  চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু তানোরে চা বিক্রেতার মেয়ের মেডিকেলের পড়া লিখা কি টাকার অভাবে বন্ধ হয়ে যাবে !

রাজশাহীর তানোরে চিকিৎসার নামে চলছে চরম প্রতারণা

  • প্রকাশের সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

মমিনুল ইসলাম মুন ………………………………..

রাজশাহীর তানোরে সিলগালা করা অবৈধ নিউরণ ডায়াগনস্টিক সেন্টার এবার মালিকানা পরিবর্তন করে প্রতারণা শুরু করেছে। স্থানীয়রা জানান, রাজশাহীর বহরমপুর এলাকার ইয়াদ আলীর পুত্র আব্দুল মালেক মুন্ডুমালা পৌরসভার সাদিপুর মহল্লায় রাতারাতি অবৈধ ভাবে নিউরণ ডায়াগনস্টিক সেন্টার গড়ে তোলে এবং মানবদেহের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে  নিচ্ছে।

 

এদিকে স্থানীয়দের অভিযোগ ও সরকারি অনুমোদন না থাকায় উপজেলা স্বাস্থ্য বিভাগ নিউরণ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেন। কিন্ত্ত পাঁচন্দর ইউপির কৃষ্ণপুর বাজারের মেসার্স মিলন ফার্মেসীর মিলন আলী তাদের কাছে থেকে লাইসেন্স কিনে নিয়ে রাতারাতি কৃষ্ণপুর বাজারে নিউরণ ডায়াগনস্টিক সেন্টার চালু করেছে।অথচ নীতিমালা অনুযায়ী সিলগালা করা প্রতিষ্ঠানের মালিকানা পরিবর্তনের কোনো সুযোগ নাই।

 

এবিষয়ে জানতে চাইলে মিলন আলী বলেন, লাইসেন্স কিনে নিয়ে তিনি নিউরণ ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম শুরু করেছেন। তিনি বলেন, টিএইচও হাকিম স্যার এসে দেখে অনুমতি দিয়েছেন।

 

এবিষয়ে তানোর উপজেলা হাসপাতালের (ভারপ্রাপ্ত) টিএইচও ডা, আব্দুল হাকিম বলেন, সরকারি অনুমোদন না থাকায় মুন্ডুমালায় নিউরণ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। তিনি বলেন, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সেটা চালু করা যাবে না।

 

এবিষয়ে জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাইদ মোহাম্মদ ফারুক জানান কোনো ভাবেই এসব প্রতিষ্ঠান চালানো যাবে না বলে কঠোর নির্দেশনা দেওয়া আছে। তারপরও কেউ চালালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে, কোন ছাড় দেয়া হবে না।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট