1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
 শিবগঞ্জের তেলকুপি কলমদর আলিম মাদ্রাসায়  অনিয়মের অভিযোগ, এলাকায় উত্তেজনা শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায়  সাইকেল আরোহী নিহত ‎অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য ‎ গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে জোরদার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পোরশায় চার মাদক ব্যবসায়ী আটক মায়ের কোল খালি, ছেলের পথচলা থেমে গেল—৩ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পাশাপাশি দাফন ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং  মৃত্যুর পর আমলনামা জারির প্রকৃত মাধ্যম ও প্রচলিত ভ্রান্ত ধারণা ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক, পর্যাপ্ত তেল না পেয়ে ধান ও আমের মৌসুমে লক্ষ্যমাত্রা বিঘ্নিত দৌলতপুর আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত

রাজশাহীর গোদাগাড়ীতে ধান ক্ষেত থেকে যুবতীর উলংগ অর্ধগলিত লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ২৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

জিয়াউল কবীর………………………………………………..

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার গড়গড়িয়া গ্রামের ধান ক্ষেত থেকে এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ শনিবার দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।।

 

নিহত যুবতি হত্যাকাণ্ডের শিকার বলে পুলিশ ধারণা করছে। তার নাম সাহেরা খাতুন (২০)। তিনি গোদাগাড়ীর চাতরা গ্রামের দানেস আলীর মেয়ে। সাহেরার স্বামীর বাড়ি পার্শ্ববর্তী তানোর উপজেলার সরনজাই মির্জাপুর গ্রামে। স্বামী ঢাকায় নির্মাণ শ্রমিকের কাজ করেন বলে জানা গেছে। থাকতেন বাবার বাড়িতে। সেখান থেকেই গত বুধবার নিখোঁজ হয়েছিলেন নিহত সাহেরা খাতুন। আজ শনিবার সকালে বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ধান ক্ষেতে অর্ধগলিত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তাকে সনাক্ত করে।

 

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, লাশে পচে যাওয়ায় দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা ধান ক্ষেতে বিবস্ত্র-অর্ধগলিত লাশ দেখতে পান। ধান ক্ষেতের পাশে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল নিহত তরুণীর পোশাক। গোদাগাড়ীর মডেল থানা ওসি জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুই-তিন দিন আগে সাহেরাকে হত্যা করা হয়েছে বলে থমিকভাবে মনে হচ্ছে।  তদন্ত শুরু হয়েছে। ধর্ষণ এর পর হত্যা বলে এলাকার সুত্র জানিয়েছে।

 

মামলা দায়েরের প্রস্থুতি চলছে বলে তার পরিবার সাংবাদিকদের জানিয়েছে। তবে কে বা কারা এবং কেন তাকে নির্মভাবে ধষর্ণ করে পরে হত্যা করা হয়েছে তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। নাকি হত্যাকারীদের ভয়ে কেউ মুখ খুলছে না তাও বলা যাচ্ছে না।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট