1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
নওগাঁয় অনলাইন জুয়ার প্রদান হোতা গ্রেফতার ৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি শিবগঞ্জের মনাকষায় বি এন পির নির্বাচনী পথসভা শিবগঞ্জে ক্ষমা চেয়েও জামায়াত প্রার্থী কেরামত আলী সরাননি প্লাস্টিকের দাঁড়িপাল্লা রাজশাহীতে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বাড়াতে রিভার ভিউ স্কুলে কুইজ প্রতিযোগিতা রাজশাহীর কাশিয়াডাঙা কলেজের  অধ্যক্ষের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ শিবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মান্দায় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ জামায়াত নেতার নারী সমাজ নিয়ে কুরুচিপুর্ন মন্তব্য নারী জাতীকে কলংকিত করছেঃ তারেক রহমান কালীগঞ্জে জনতার দলের মহাসচিব আজম খান: নির্বাচিত হলে কালীগঞ্জকে আধুনিক, মাদকমুক্ত ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলবো

রাজশাহীর গোদাগাড়ীর হরিশংকরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৩৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

#  বিশেষ প্রতিনিধি………………………………………………

 

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ০৬ নম্বর মাটিকাটা ইউনিয়নের হরিশংকর পুরে র‍্যাব-৫, সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৮ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেন ‌। সোমবার (২০জুন ২০২২) দিবাগত রাত সাড়ে দশটার দিকে গোদাগাড়ী থানাধীন হরিশংকরপুর গ্রামের হরির ঘাটস্থ মুদি দোকানের পশ্চিম দিক সংলগ্ন আম বাগানের ভিতর অপারেশন পরিচালনা করে ৯৮ বোতল ফেন্সিডিল, ০১টি মোবাইল ফোন, ০১টি সীমকার্ড উদ্ধার করেন এবং আসামী গোদাগাড়ী উপজেলার ভাটোপাড়া (ফুলতলা) এলাকার মৃত আঃ খালেকের ছেলে ইলিয়াস (৪০), কে গ্রেফতার করা হয়।

র‍্যাবের‌ সূত্রটি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন হরিশংকরপুর গ্রামের হরির ঘাটস্থ মুদি দোকানের পশ্চিম দিক সংলগ্ন আম বাগানের ভিতরে ১ ব্যক্তি ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিলসহ অবস্থান করছে। র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল আম বাগানের ভিতর পৌছানো মাত্রই র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তি তাহার ডান হাতে থাকা প্লাস্টিকের নেট (জালি) বস্তাসহ পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় উক্ত ব্যক্তিকে ঘটনাস্থলেই বস্তাসহ হাতে-নাতে আটক করা হয়।

উক্ত আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় অপঃ ১৯৭৪ এর ২৫-ই(১)(ন) ধারার মামলা রুজুর করা হয়েছে বলে জানা যায়।#

সান/০৩

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট