1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর গোদাগাড়ীর কাঁকন হাঁটে গাঁজাসহ আটক ২ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
বদরগঞ্জে কিশোরের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা প্রধান শিক্ষক কামরুজ্জামানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত তরুণ্যের দীপ্ত অঙ্গীকারে সাতক্ষীরায় যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন টাইব্রেকারে পবাকে হারিয়ে জেলা প্রশাসক কাপের ফাইনালে মোহনপুর বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত নওগাঁর পোরশায় নজরুল বর্ষ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন বাঘায় নজরুল বর্ষ ২০২৬ এর উদ্বোধন, শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতার সূচনা মির্জাপুরে উপজেলা পরিষদ ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মির্জাপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শ্বশুর আটক পত্নীতলায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

রাজশাহীর গোদাগাড়ীর কাঁকন হাঁটে গাঁজাসহ আটক ২

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৪৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি…………………………………………….

 

রাজশাহীর গোদাগাড়ীতে সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহী কর্তৃক ০১ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। শনিবার (১৮ জুন ২০২২) আনুমানিক দুপুর ১২.১৫ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কাকনহাট বাজারস্থ গরুর হাট সংলগ্ন পুকুরের পশ্চিম পার্শ্বের আম গাছের নিচে অপারেশন পরিচালনা করে ৯৬০ গ্রাম গাঁজা, ১টি মোবাইল ফোন, ১ টি সীমকার্ড ও নগদ ১হাজার ৬শ’ ৪০ টাকা উদ্ধার করেন।

 

আসামীরা হলেন গোদাগাড়ী উপজেলার কাঁকন হাঁট পৌর এলাকার মৃত আহাদ আলীর ছেলে মোঃ আবু বক্কার (৫৩), মোহনপুর থানার চান্দুপাড়া এলাকার মৃত সোলাইমান মোল্লার ছেলে মোঃ রনি (২৭)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কাকনহাট বাজারস্থ গরুর হাট সংলগ্ন পুকুরের পশ্চিম পার্শ্বে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজাসহ অবস্থান করছিলেন।

 

উক্ত সংবাদ উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে সংগীয় অফিসার ও ফোর্সসহ কাকনহাট বাজারস্থ গরুর হাট সংলগ্ন পুকুরের পশ্চিম পার্শ্বে আম গাছের নিচে পৌঁছামাত্রই র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাদের মধ্যে ০১ জন ব্যক্তির ডান হাতে থাকা পলিথিনের ব্যাগে গাঁজাসহ ও অপর ১ জনকে ঘটনাস্থলেই আটক করা হয়।

 

উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণী ১৯ (ক ধারার মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।#

আরজা/০৭

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট