1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই: মেয়র লিটন - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি?

রাজশাহীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই: মেয়র লিটন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ০৯ মে ২০২৩……………………………………………

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, রাজশাহীতে উন্নয়নের মাধ্যমে একটা জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে চাই।  এ কাজে আপনাদের সকলের সহযোগিতা চাই।

 

মঙ্গলবার বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত নগর ভবনের সিটি হলরুমে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের মালিক ও কর্মচারীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীর উন্নয়নে কিছু কাজ বাকি আছে। সেগুলো করতে চাই। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, নৌ রুট চালু, শাহ মখদুম বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারন, চামড়া শিল্প পার্ক, সিটি এলাকা সম্প্রসারণ সহ আরো অনেক কাজ করতে চাই। অনেক কাজের ক্ষেত্র তৈরি করে রেখেছি, সবই সম্ভব হলে পুনরায় মেয়র নির্বাচিত হলে।

 

সভায় বক্তব্য দেন  রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল,  রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটু, সহ-সভাপতি নাজির উদ্দিন, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল হাই মামুন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুন্না প্রমুখ।#

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট