1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে অবহিতকরণ সভা   - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু শিবগঞ্জে অবৈধভাবে সার মজুদ: ব্যবসায়ীকে জেল-জরিমানা, সার উদ্ধার

রাজশাহীতে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে অবহিতকরণ সভা  

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৩৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

লিয়াকত হোসেন, রাজশাহী…………………………………………………..

রাজশাহীতে জেলা প্রশাসনের আয়োজনে সার্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৯শে আগস্ট সকাল দশটায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহানা পারভীন।

উক্ত সভায় সরকারের সার্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বিষয়ক সকল সুযোগ সুবিধাসহ কীভাবে ও কারা এর আওতায় আসবেন সেই বিষয়গুলো উপস্থাপন করা হয়। এ সময় যুগ্ম সচিব শাহানা পারভীন বলেন, রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করা হচ্ছে। প্রান্তিক মানুষের জন্য ইউনিয়ন পর্যায়ের আইসিটি সেন্টারগুলোকে কাজে লাগানো হচ্ছে। এইসব সেন্টারে বসে প্রান্তিক পর্যায়ের নাগরিক সার্বজনীন পেনশন স্কিমের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন।

সেবার আওতায় আসতে একজন নাগরিককে নুন্যতম ১৫ বছর নির্ধারিত হারে মাসিক চাঁদা প্রদান করতে হবে। এর পর সেবা গ্রহীতার ষাট বছর অতিবাহিত হলে ১৫ বছর পর্যন্ত পেনশনের টাকা পাবেন। দেশের সকল নাগরিককে সামাজিক নিরাপত্তার আওতায় নিয়ে আনতে বর্তমান সরকার এই উদ্যোগ গ্রহণ করেছেন। ইউপেনশন ডট গভ ডট সরকারি এই ওয়েব সাইট থেকে সার্বজনীন পেনশন স্কিমে সরাসরি রেজিস্ট্রেশন করা যাচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট