1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদন রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

রাজশাহীতে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল শুরু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ২৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ১৭ নভেম্বর ২০২২………………………………………….

রাজশাহীতে বণার্ঢ্য আয়োজনে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল (এমসিসি) এর ৮ম আসরের প্রতিযোগিতা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী কলেজে আয়োজিত অনুষ্ঠানে ট্রফি উন্মোচন, বেলুন ও ফেস্টুন উড়িয়ে এমসিসি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরপর টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষ্যে মোটরসাইকেল র‌্যালি বের করা হয়। ‘ফরমার ক্রিকেটার্স রাজশাহী’র এই প্রতিযোগিতায় ১২াট দলের ৩০০জন খেলোয়াড় অংশ নিচ্ছেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, এক সময়ে রাজশাহী খেলাধূলায় প্রাণচাঞ্চল্যে ভরপুর ছিল। এখানকার অনেক খেলোয়াড় ক্রিকেটে জাতীয় দল ও ঢাকায় বড় ক্লাবে খেলেছেন। আবারো আমরা সারাবছর ব্যাপী খেলাধূলার মাধ্যমে এই শহরকে মাতিয়ে রাখতে চাই।

 

মেয়র আরো বলেন, রাজশাহীতে একাধিক ক্রিকেট একাডেমি রয়েছে। তবে আরো হওয়া দরকার বলে আমি মনে করি। ফুটবল একাডেমিও হওয়া দরকার। বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির মাধ্যমে তরুণদের মাঠমুখী করতে হবে। তরুণেরা যদি খেলাধূলায় মাঠমুখী হয়, তাহলে কোন ক্রাইম থাকবে না।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। আরো উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার জিয়াউল হক প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন টুর্নামেন্ট আয়োজন কমিটির আহবায়ক জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। সঞ্চালনায় ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন। অনুষ্ঠানে ১২টি দলের মালিক, কোচ ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট