1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে বিদেশী পিস্তলসহ তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আটক - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজে রাসিক প্রশাসক, ১০০ দিনের উন্নয়ন চিত্র তুলে ধরা নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার পত্নীতলায় তিন দিন ধরে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার রূপসায় ৩.৬৬ কোটির সড়ক নির্মাণে চরম অনিয়ম: কাজ শেষ হওয়ার আগেই ফেটে চৌচির, হাত দিয়েই উঠছে পিচ! রাজশাহীতে এনজিওর কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্ব: স্ত্রীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করল স্বামী ভোলায় ইলিশের চড়া দাম: ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের মানুষ পদ্মার পানি বৃদ্ধিতে পদ্মাপাড়ের নিম্নাঞ্চলে বন্যা: তালাইমারিতে ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ দিলেন রাসিক প্রশাসক রিটন তানোরে ৭০ পিস ইয়াবাসহ মাসুদ নামে এক যুবক আটক রূপসায় কাজদিয়া স্কুলে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ও ইউএনওকে স্মারকলিপি

রাজশাহীতে বিদেশী পিস্তলসহ তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ২৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক……………………….

র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল অভিযান চালিয়ে নগরীর ভদ্রা এলাকা থেকে এক চিহৃত সন্ত্রাসী কে আটক করেছে ‌ ৮ মার্চ ২৩ তারিখ রাত অনুমান-১১:৩০ মিনিট নাগাদ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন উপর ভদ্রা নামক এলাকায় অপারেশনটি চালানো হয় ।

 

অভিযান কালে ১টি বিদেশী পিস্তল, ম্যাগজিন-১টি, টিপ চাকু-১টি, হেরোইন-১ গ্রাম উদ্ধারসহ সন্ত্রাসী মোঃ সারোয়ার জামান ওরফে সুইট (৩৪) কে আটক করা করা হয় । আটককৃত হলেন মহানগরীর বোয়ালিয়া থানাধীন ,উপর ভদ্রা এলাকার মৃত আসাদুজ্জামানের ছেলে ।

 

র‌্যাবের এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়ে বিস্তারিত জানানো হয় । র‌্যাবের বিঙ্গপ্তিতে জানানো হয়, আটক আসামি মোঃ সারোয়ার জামান ওরফে সুইট (৩৪) রাজশাহীর একজন শীর্ষ সন্ত্রাসী। সন্ত্রাস জগতের এমন কোন কাজ নেই যা সে করে না। তার নামে একাধারে ডাকাতি, অস্ত্র, অপহরণ, মাদক, চোরাই মামলাসহ বিভিন্ন ধরনের সর্বমোট ১৩ টি মামলা রয়েছে। এলাকার লোকজন তার এহেন কর্মকান্ডে অতিষ্ঠ ও ভীতসন্ত্রস্ত। এই শীর্ষ সন্ত্রাসী কে আটকের খবর জানাজানি হলে এলাকায় স্বস্থি নেমে আসে বলেও জানা গিয়েছে ‌‌। আটককৃতর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও প্রেসবিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয় ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট