1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ১৫৯ টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চাঁপাইনবাবগঞ্জে প্রথম দুই ঘন্টায় ভোট পড়েছে প্রায় ২০ শতাংশ ​ষোলো বছরের প্রতীক্ষা ও জনআকাঙ্ক্ষার প্রতিফলন: একটি শান্তিপূর্ণ নির্বাচনের পথচ্ছবি ঈশ্বরদী ও পাবনা জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসন বেশ তৎপর পুঠিয়ায় ট্রাক-ভটভটি সংঘর্ষে নিহত ২ আহত ২ বিজিবি-বিএসএফ’র উদ্যোগ: ভারতে মারা যাওয়া মাকে শেষবারের মতো দেখলেন ২ মেয়ে রাজশাহীতে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন,আগামিকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট  রূপসায় ৬৬ কেন্দ্রে নিরাপত্তার চাদরে ঢাকা.সেনাসহ ভ্রাম্যমান পুলিশ মোতায়েন কড়া নিরাপত্তায় আত্রাইয়ের ভোট কেন্দ্রে পৌঁছানো হলো ব্যালট বাক্স ও সরঞ্জাম আগামীর নির্বাচন: প্রত্যাশা ও নিশ্ছিদ্র নিরাপত্তার চ্যালেঞ্জ

রাজশাহীতে পদ্মার পানিতে ডুবে কিশোরের মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জেলা প্রতিনিধি, রাজশাহী:
রাজশাহীর পদ্মা নদীতে গোসলে নেমে জয় হোসেন (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল (রোববার ১১ মে) দুপুরে রাজশাহীর হাইটেক পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া জয় নগরের আলীগঞ্জ এলাকার বাহাদুর আলীর ছেলে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পুলিশ বক্স জানায়, দুপুরে হাইটেক পার্ক এলাকায় পদ্মা নদীতে গোসলে নেমে জয় ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে জয়কে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার হাসপাতালের মরদেহ মর্গে রাখা হয়।

রাজশাহী মেট্রোপলিটন নৌ পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রানা আহমেদ জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট