1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে প্রথম দুই ঘন্টায় ভোট পড়েছে প্রায় ২০ শতাংশ - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় ‘স্ববল’ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা সভা, র‍্যালি ও গাছের চারা বিতরণ ঠাকুরগাঁওয়ে বিদেশ ফেরতদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত ভূমিসেবায় হয়রানি ও অনিয়ম বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসকের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ৪৫ দিনব্যাপী নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শিবগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে তিন দোকান ভস্মীভূত, ফায়ার সার্ভিসের চেষ্টায় রক্ষা ৫ লাখ টাকার মালামাল চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিক্ষিকা নিহত, ভাই আহত রাজশাহী মহানগরীকে অবৈধ দখলমুক্ত করা হবে: রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল রংপুরে ১২ হাজার ও ঠাকুরগাঁওয়ে ১৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জে প্রথম দুই ঘন্টায় ভোট পড়েছে প্রায় ২০ শতাংশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 124.19229; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
৥ মোহাঃ সফিকুল ইসলাম, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)থেকে: চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ন পরিবেশে চলছে ভোট গ্রহণ। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার তাজকেরাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ২০ শতাংশ। কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা, মোহাম্মদ আতাউর রহমান জানান, তার কেন্দ্রে ২২৫১ টি ভোটের মধ্যে  প্রথম দুই ঘন্টায়, ৪০০ জন তাদের ভোট প্রদান করেছেন।
এরআগে পৌরসভার শেহালা কলোলী এলাকায় সেহালা জগদীশ রায় চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টায় গিয়ে দেখা যায় নারী ও পুরুষ ভোটারদের উপস্থিতি। কেন্দ্রেটিতে ভোটার সংখ্যা বেশি হওয়ায় স্থায়ী ভোট কক্ষের বাইওে অস্থায়ী ভোটকক্ষ নির্মাণ  করে চলছে ভোট গ্রহণ।
Open photo
অন্যদিকে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের উমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটারদের দীর্ষলাইন লক্ষ্য করা যায়। এ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্মা আব্দুল কাদের জানান, প্রথম দুই ঘন্টায় এ কেন্দ্রে প্রায় ১৭ শতাংশ ভোট পড়েছে।
এছাড়াও একই উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকার সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনাকষা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়, মনাকষা মাদ্রাসা সংলগ্ন সরকার প্রাথমিক বিদ্যালয়, মনাকষা হুমায়ন রেজা উচ্চ বিদ্যালয় , এ ভোটকেন্দ্র গুলোর স্ব-স্ব প্রিজাইডিং কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুয়ায়ী ১৮-২০ শতাংশ ভোট পড়েছে প্রথম দুই ঘন্টায়।
Open photo
চাঁপাইনবাবগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা শাহাদাত হোসেন মাসুদ জানান, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট