1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোরে বিনা পারিশ্রমিকে শিব নদীর পাড়ে সবুজের ছায়া গড়েছেন গাছপ্রেমীক মোয়াজ্জেম জাবেদ আলি শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সদরে বজ্রপাতে নারীসহ নিহত ২ শিবগঞ্জের খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শিবগঞ্জে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী  ড. সাইমুম পারভেজ এর নাগরিক সংবর্ধনা পত্নীতলায় পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ লেখা পড়ার পাশাপাশি খেলা ধূলা-সাংস্কৃতিক অঙ্গনে পারদর্শী হতে হবে: এমপি চাঁদ শিবগঞ্জে বিএনপির নেতা কর্মীর সাথে প্রধান মন্ত্রীর  বিশেষ সহকারী ড,সাইমুম পারভেজের মতবিনিময়  নওগাঁর মহাদেবপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা শিবগঞ্জে বি এনপির নেতা কর্মীর সাথে প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী ড,সাইমুম পারভেজের মতবিনিময়  সততা, নিষ্ঠা ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে: রূপসায় জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত

রাজশাহীতে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন,আগামিকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 

  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া এবং দায়িত্বপ্রাপ্তদের বুঝিয়ে দেওয়ার কাজ শেষ হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হবে কাঙ্ক্ষিত ভোট গ্রহণ। এই নির্বাচনকে ঘিরে পুরো জেলায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ বুধবার সকাল থেকে বিভিন্ন উপজেলার ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। ব্যালট বক্সসহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। দুর্গম এলাকার কেন্দ্র গুলোতে সরঞ্জাম পৌঁছাতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত দুই দিনে সংশ্লিষ্ট আসনগুলোর উপজেলা পর্যায়ে ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম পাঠানো হয়েছে। মঙ্গলবার সকাল থেকে এসব উপকরণ নির্ধারিত কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হয়। ভোট গ্রহণ কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে সরঞ্জাম হস্তান্তর করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনীর চেকপোস্ট বসানো হয়েছে। টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।

রাজশাহীর ছয়টি আসনে মোট ১৬ হাজার ১১৩ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে পুলিশ ৩ হাজার ৯৮২ জন, বিজিবি ৭৬০ জন, র‌্যাব ১৪৭ জন, সেনাবাহিনী ১ হাজার ১১০ জন এবং আনসার সদস্য ১০ হাজার ১১৪ জন রয়েছেন।

অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জিয়াউল হক খান বলেন, নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, নিরাপত্তা নিশ্চিতে পুলিশসহ অন্যান্য বাহিনী সক্রিয়ভাবে মাঠে কাজ করছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়তি নজরদারি রাখা হয়েছে।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, সীমান্তবর্তী তিনটি উপজেলায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন থাকবে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো যায় এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন।

রাজশাহী জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্র ৭৭৮টি। ভোটার সংখ্যা ২২ লাখ ৯১ হাজার ২০১ জন। এসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩১ জন প্রার্থী। এবিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার জানান,এবার সুষ্ঠু নির্বাচনে ১ হাজার ১১০ জন সেনা সদস্য, বিজিবি সদস্য ৭৫০ জন, মেট্রোপলিটন পুলিশের ২ হাজার ৬৫ জন, জেলা পুলিশের ১ হাজার ৯১৭ জন,১৪৭ র‍্যাব সদস্যসহ ১০ হাজার ১১৪ আনসার সদস্য বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালন করবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট