1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে নিসচার সংবাদ সম্মেলনঃ সড়কে নিরাপত্তা ফেরাতে চালকদের প্রশিক্ষণ জরুরি - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
নাচোলে লিজ নেওয়া বাগানের সাড়ে ৩ লাখ টাকার আম ও পেঁপে গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মিললো মেয়াদোত্তীর্ণ ওষুধ খুলনায় ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে ১৪ বছরের কিশোরীকে অপহরণের অভিযোগ দেবহাটায় ‘স্ববল’ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা সভা, র‍্যালি ও গাছের চারা বিতরণ ঠাকুরগাঁওয়ে বিদেশ ফেরতদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত ভূমিসেবায় হয়রানি ও অনিয়ম বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসকের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ৪৫ দিনব্যাপী নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শিবগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে তিন দোকান ভস্মীভূত, ফায়ার সার্ভিসের চেষ্টায় রক্ষা ৫ লাখ টাকার মালামাল চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিক্ষিকা নিহত, ভাই আহত রাজশাহী মহানগরীকে অবৈধ দখলমুক্ত করা হবে: রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন

রাজশাহীতে নিসচার সংবাদ সম্মেলনঃ সড়কে নিরাপত্তা ফেরাতে চালকদের প্রশিক্ষণ জরুরি

  • প্রকাশের সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ২৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী………………………………………………

রাজশাহীতে উদ্বেগজনক হারে বেড়েছে সড়ক দুর্ঘটনা। মাথায় হেলমেট থাকার পরও স¤প্রতি জেলার পবায় ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। অদক্ষ চালকদের প্রশিক্ষণের মাধ্যমে রাজশাহীতে অধিকাংশ সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব বলে মনে করছে স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)। গতকাল সোমবার (৩১ অক্টোবর) বিকেলে রাজশাহী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমনটা জানান সংগঠনটির নেতারা।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিসচার রাজশাহী জেলা সভাপতি এডভোকেট তৌফিক আহসান টিটু। এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সহঃ সভাপতি ওয়ালিউর রহমান বাবু, উপদেষ্টা জিয়াউদ্দিন আহমেদ, সহঃ সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান কাজল, সাংগঠনিক সম্পাদক ডা. আমানুল্লাহ বিন আখতার আবিদ, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক সাবান আলী দিলীপ, কার্যকরী সদস্য রাকিবুল ইসলাম রকি প্রমুখ।

 

সংগঠনটির নেতারা জানান, সড়কে নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবসের মাসব্যাপী কর্মসূচি পালন করেছেন তারা। অক্টোবর মাসজুড়ে দেশবিদেশে এক হাজার ১১৩টি কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান, গাড়িচালক, শিক্ষক-শিক্ষার্থীদের প্রশিক্ষণ, সচেতনতামূলক বিভিন্ন ক্যাম্পেইন ছিল অন্যতম। এরমধ্যে রাজশাহী জেলায় গত মাসে ২৬টি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সংগঠনটির উদ্যোগে।

 

তারা বলেন, রাজশাহী জেলায় সড়ক দুর্ঘটনা প্রধান কারণ অদক্ষ চালক। এছাড়া অনেক চালক নেশাগ্রস্থ অবস্থায় গাড়ি চালানোর ফলে রোধ হয় না দুর্ঘটনা। তবে তরুণ মোটরসাইকেল চালকদের কারণেও সড়কে ঝরছে অনেক প্রাণ। স্ট্যান্ডার্ড হেলমেট ব্যবহার করা উচিত। অদক্ষ চালকদের প্রশিক্ষণ দিয়ে সড়কে নামতে দিতে হবে। অন্যথায় রোধ হবে না সড়ক দুর্ঘটনা। এক প্রশ্নের জবাবে সংগঠনটির জেলা সভাপতি এডভোকেট তৌফিক আহসান টিটু বলেন, রাজশাহীর কাশিয়াডাঙ্গা থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত মহাসড়কটি বেশ ঝুঁকিপূর্ণ। সড়কে মৃত্যুর মিছিল ঠেকাতে প্রশাসনের যথাযথ মনিটরিং করতে হবে। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হয়ে সড়ক পরিবহণ আইন প্রয়োগ করে কমাতে হবে মৃত্যুঝুঁকি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট