1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনায় ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে ১৪ বছরের কিশোরীকে অপহরণের অভিযোগ - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
কালীগঞ্জে জমি দখলের চেষ্টা, গাছ কাটা ও নারীর শ্লীলতাহানির অভিযোগ: আহত ৪ শিবপুরে শব্দদূষণ ও মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত: জরিমানা ও এক যুবকের কারাদণ্ড নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুর পয়েন্ট ও টয়লেট উদ্বোধন করলেন মেয়র প্রার্থী মনিরুল ইসলাম নাচোলে লিজ নেওয়া বাগানের সাড়ে ৩ লাখ টাকার আম ও পেঁপে গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মিললো মেয়াদোত্তীর্ণ ওষুধ খুলনায় ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে ১৪ বছরের কিশোরীকে অপহরণের অভিযোগ দেবহাটায় ‘স্ববল’ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা সভা, র‍্যালি ও গাছের চারা বিতরণ ঠাকুরগাঁওয়ে বিদেশ ফেরতদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত ভূমিসেবায় হয়রানি ও অনিয়ম বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসকের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ৪৫ দিনব্যাপী নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

খুলনায় ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে ১৪ বছরের কিশোরীকে অপহরণের অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, রূপসা (খুলনা): খুলনার রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর বাজারে ১৪ বছরের এক কিশোরীকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে অপহরণের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। পূর্বে দায়ের হওয়া এক ধর্ষণ মামলার আসামি জিহাদ শিকদার (২৩) ও তার সহযোগীদের বিরুদ্ধে এ অপহরণের অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার।

ঘটনাটি ঘটে রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে আলাইপুর বাজার এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা মোঃ তাজুবর শেখ (৫৫) রূপসা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এজাহারের বিবরণ:

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রধান অভিযুক্ত জিহাদ শিকদার (২৩) আলাইপুর গ্রামের ইবায়দুল শিকদারের ছেলে। সে মাদক সেবন ও অনলাইন জুয়ায় আসক্ত বলে স্থানীয় সূত্রে জানা যায়। তার বিরুদ্ধে পূর্বেও রূপসা থানায় একটি ধর্ষণ মামলা রয়েছে।

ঘটনার দিন সন্ধ্যায় অভিযুক্ত জিহাদ শিকদারের ভাইজি তাবাচ্ছুম খাতুন ওই কিশোরীকে কেনাকাটার কথা বলে বাড়ি থেকে আলাইপুর বাজারে নিয়ে আসে। পরবর্তীতে পিতা ইবায়দুল শিকদারের সহযোগিতায় জিহাদ শিকদার আলাইপুর বাজার থেকে তাবাচ্ছুমের সামনে থেকেই কিশোরীকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যায়।

ঘটনার পরপরই পরিবার অভিযুক্তের মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করার চেষ্টা করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও কিশোরীর কোনো সন্ধান পাননি। ভুক্তভোগীর পরিবারের দাবি, প্রায় ৬ মাস পূর্বেও অভিযুক্ত ব্যক্তি এই ধরনের একটি অঘটন ঘটিয়েছিল।

পুলিশ প্রশাসন:

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুম জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথেই পুলিশ তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। অপহৃত কিশোরীকে উদ্ধার এবং আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান ও জোর তৎপরতা অব্যাহত রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট