1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎

রাজশাহীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে ভ্রাম্যমান সংগীতানুষ্ঠান

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী :
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে রাজশাহী মহানগরীতে দিনব্যাপী ভ্রাম্যমান সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২৬ জানুয়ারি) সকালে জেলা তথ্য অফিস আয়োজিত এ সংগীতা অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফিয়া আখতার।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃব্যে আফিয়া আখতার বলেন,আজকে যে নতুন স্বাধীনতা আমরা উপভোগ করছি সেই স্বাধীনতার কারিগর হচ্ছে তরুণরা। আমাদের সকলের দায়িত্ব তরুণরা যে আমাদের ভবিষ্যত সেটা তাদেরকে ভালোভাবে উপলব্ধি করানো।

তিনি বলেন,তরুণরা যে কাজ করছে সেই কাজগুলোকে আরও এগিয়ে নিতে হবে। দেশকে স্ন্দুরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তরুণদেরকে সঠিকভাবে পরিচালনা করতে হবে। সেজন্য বাংলাদেশে আমরা একযোগে তারুণ্যের উৎসব উদযাপন করছি এবং দেশ বদলানোর কারিগরদের উৎসাহ দিচ্ছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. যোবায়ের হোসেন, উম্মে কুলসুম সম্পা, টুকটুক তালুকদার, মো. মহিনুল হাসান, জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট