1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে উলামা কল্যান পরিষদের নেতৃবৃন্দ ও সদস্নিয়ে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতযদের  - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

রাজশাহীতে উলামা কল্যান পরিষদের নেতৃবৃন্দ ও সদস্নিয়ে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতযদের 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ২৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ০১ মার্চ ২০২৩……………………………………………..

উলামা কল্যান পরিষদ, রাজশাহীর সম্মানিত উপদেষ্টা, নির্বাহী কমিটি, ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টায় নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান সহ জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনায় এবং রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয়ের শ্বাশুড়ি ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণীর মাতা অসুস্থ্য আনোয়ারা সাত্তারের সুস্থ্যতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উলামা কল্যান পরিষদের উপদেষ্টা মুফতি শাহাদাত আলী।

উলামা কল্যাণ পরিষদ রাজশাহীর সভাপতি মাওলানা মোঃ আব্দুল গণির সভাপতিত্বে সভা মঞ্চে উপবিষ্ট উপস্থিত ছিলেন উলামা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মোঃ ওমর ফারুক, সাবেক সভাপতি মাওলানা আইয়ুব আলী, উপদেষ্টা মাওলানা শহিদুল ইসলাম, উপদেষ্টা মাওলানা সাইদুজ্জামান, উপদেষ্টা মুফতি মাঈনুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুকাদ্দাসুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা ইমতিয়াজ, সাংগঠকি সম্পাদক শফিকুল ইসলাম শফিক। সঞ্চালনা করেন মাওলানা আলী আকবর ফারুকী।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট