1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
পত্নীতলায় কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের ওপর হামলার মামলার  আসামী ঢাকা থেকে গ্রেফতার, বিস্ফোরক  দ্রব্য ও হিরোইন উদ্ধার   ফারাক্কার লংমার্চের ৪৯ বছর পরও  চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদী যেন শুকনা চর শিবগঞ্জের  ৫৬ কমিনিটি ক্লিনিকে  ৯মাস থেকে ঔষধ বন্ধ, ভোগান্তিতে সেবা গ্রহিতরা   সরকারের ভিজিএফের চাল পেয়ে দুস্থ পরিবারগুলো আনন্দে ঈদ উদযাপন করতে পারবেন: ফজলুল হক মিলন এমপি রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় রাজশাহীতে পরিবহন মালিক পরিবারের মাঝে মরনোত্তর সহায়তার চেক বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শিশুশিক্ষার্থীকে নির্যাতনের ভিডিও ভাইরাল, জেলাজুড়ে ক্ষোভ; মাদ্রাসা শিক্ষক গ্রেফতার বিএনপি এখন বহিরাগত অপশক্তির হাতে জিম্মি: বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার কৃষকের মুখে হাসি ফুটাতে আত্রাইয়ে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

রাজনৈতিক মামলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন বাঘার কালাম

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি : তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় অংশ নিলেন রাজশাহী বাঘার আবুল কালাম আজাদ নামে আ’লীগ এক কর্মী। শুক্রবার(১৪ ডিসেম্বর)সন্ধ্যার পর তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এরপর জানাজা শেষ হলে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

আবুল কালাম আজাদ (৪৫) বাঘার আড়ানী পৌর এলাকার শাহাপুর গ্রামের বাসিন্দা। বুধবার(১১ ডিসেম্বর)সকালে একটি রাজনৈতিক মামলায় আটক করে বাঘা থানা পুলিশ। এরপর থেকে তার পিতা আজাহার আলী(৭০)মারাত্নক ভাবে ভেঙ্গে পড়েন এবং ছেলের শোকে ঘটনার দু’দিন পর দুপুরে মৃত্যুবরণ করেন।

জানা যায়, পিতার জানাজায় যাতে অংশ নিতে পারেন এ জন্য আবুল কালাম আজাদের পক্ষে জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর একটি লিখিত আবেদন করেন রাজশাহীর জর্জ কোর্টের আইনজীবী মো: মোমিনুল ইসলাম।সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র সহকারী কমিশনার রিয়াকত সালমান জুডিশিয়াল শাখা,জেলা প্রশাসকের কার্যালয় স্বাক্ষরিত একটি পরিপত্রের মাধ্যমে বিকেল সাড়ে ৪ টা থেকে সন্ধ্যে সাড়ে ৭ টা পর্যন্ত মাত্র তিন ঘন্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেয়া হয়।

আবুল কালাম প্যারোলে মুক্তি পাবার পর তাকে কড়া পুলিশ পাহারায় বাঘার আড়ানী ঈদগাহ ময়দানে এনে তার পিতার জানাজায় অংশ নেয়ার সুযোগ করে দেন পুলিশ।এরপর জানাজা শেষে তার পিতাকে আড়ানী কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পনন্ন করা হলে ফের তাকে কারাগারে নিয়ে যায় পুলিশ। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট