1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে কর্মশালা সিরাক বাংলাদেশ এর উদ্যোগে রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে অ্যাডভোকেসি সভা সচেতনতা বৃদ্ধি বিষয়ে রাসিক প্রশাসকের সঙ্গে কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নগর ভবনে Reverse Osmosis  বিশুদ্ধ পানি ব্যবস্থাপনার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক গুরুদাসপুর ও বড়াইগ্রাম এলাকা হতে লালপুরে ইয়াবা সাপ্লাই দিতে এসে ৭০ পিস ইয়াবা সহ আটক-২ ফ্যামিলি কার্ড সবাই পাবে-বাঘায় জাতীয় মৎস্য পক্ষ অনুষ্ঠানে এমপি চাঁদ ‎মির্জাপুর দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় আয়োজিত আন্ত: শ্রেণি ফুটবল ও হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

রমজানে রাজশাহীর বাঘায় সুলভে দ্রব্যপণ্য বিক্রি করতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৩১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

#  বিশেষ প্রতিনিধি………………………………………

পবিত্র রমজান উপলক্ষে বাঘায় সুলভ মূল্যে দ্রব্য পণ্য বিক্রি করার উদ্যোগ
নিয়েছে স্থানীয় প্রশাসন। এ লক্ষ্যে মঙ্গলবার(২১ মার্চ) বিকেল ৪টায়  বাঘা
বাজার ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহি অফিসার শারমিন আখতার।  মূল্য স্থিতিশীল  এবং রমজানে জনসাধারণ যেন সহজেই প্রাণিজ আমিষ ও পুষ্টির চাহিদা মেটাতে পারে সে লক্ষ্যে  ব্যবসায়ী, উৎপাদনকারী ও সাপ্লাই চেইন সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়। এ সময় অন্ততঃ রমজানে সুলভ মূল্যে দ্রব্য পণ্য বিক্রি করার আশ্বাস দিয়েছেন সেখানকার ব্যবসায়ীরা।

 

বাঘা বাজারে, বাজার কমিটির আয়োজনে  মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাজার কমিটির সভাপতি শহিদুল ইসলাম মন্ডল। বাজার কমিটির সদস্য নুরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাজার কমিটির উপদেষ্টা আবদুল লতিফ মিঞা, বাজার কমিটির সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।

 

ইউএনও জানান,উপজেলার গুরুত্বপূর্ণ বজারগুলোতে রমজানে মূল্য স্থিতিশীল
রাখতে ব্যবসায়ীদের সাথে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

 

অপর দিকে এইদিন দুপুরে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মহাজনপাড়া মোড়ে আরাফাত স্টোরের মালিক অফিদুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য জব্দসহ ওই ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা করা  হয় এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্যগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতার সেখানে অভিযান পরিচালনা করেন। নির্বাহি অফিসারের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করেছেন। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট