1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
 যশোর সদর উপজেলায় নিজ বাড়িতে গৃহবধূকে গলা কেটে হত্যা - দৈনিক সবুজ নগর
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু, ৪৫টি স্টল বদরগঞ্জে পোল্ট্রি ফার্মে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২ শিবগঞ্জে দোকানের গেট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও মেয়ের পোরশা সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পলাতক ৩ নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার নাটোরের বনবেলঘড়িয়ায় ১০৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ২ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মরদেহ উদ্ধার: কলেজছাত্র রবিউল হত্যায় গ্রেপ্তার ২

 যশোর সদর উপজেলায় নিজ বাড়িতে গৃহবধূকে গলা কেটে হত্যা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি: যশোর সদর উপজেলার শেখহাটি আদর্শপাড়ায় নিজ বাড়ি থেকে শাহানারা বেগম নামে এক গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের স্বজনরা জানান,বুধবার (৩০ অক্টোবর) বিকাল থেকে শাহানারা নিখোঁজ ছিলেন,তার পরিবার থেকে অনেক খোঁজাখুজির পরেও তাকে পাওয়া যায়নি। শাহানারা বাড়িতে একাই থাকতেন।তবে তার বাড়িতে সুমন ও বাবলা নামে ২ জন ভাড়াটিয়া ছিলেন। নিহত শাহানারার স্বামী আতাউর রহমান চাকরীর সুবাদে ঢাকায় থাকেন। ছেলে মেয়েরাও কাজের সুবাদে অন্যত্র থাকেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে নিহতের স্বামী বাড়ির মেইন গেট বন্ধ থাকায় প্রাচীর টপকে ঘরে ঢুকে দেখেন যে, সব ঘর বন্ধ,ভাড়াটিয়াদের ঘরেও তালা মারা। তবে তাদের ঘরের নিচ থেকে রক্ত দেখতে পান নিহতের স্বামী। পরে পাশে তাদের আত্মীয়কে ডাকলে তারা এসে ঐ ঘরে শাহানারার গলা কাটা লাশ দেখতে পায়। তারা পুলিশকে খবর দেয়, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।

পুলিশ জানায়, ভাড়াটিয়া সুমন ও বাবলার সাথে বাড়ির মালিক নিহত শাহানারার দীর্ঘদিন ধরে ঝামেলা চলে আসছিলো। গতকাল তাকে বাড়িতে একা পেয়ে তারা এই হত্যাকান্ড ঘটাতে পারে বলে পুলিশের ধারনা। ভাড়াটিয়া সুমন ও বাবলা যশোর সদর উপজেলার তালবাড়িয়ার বাসিন্দা। তারা তাদের কাজের সুবাদে এই বাড়িতে ভাড়া থাকতো। বর্তমানে তারা পলাতক রয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘পরিচিত লোকের হাতেই হত্যাকাণ্ড ঘটেছে। তবে কী কারণে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা বের করার চেষ্টা করা হচ্ছে। একইসঙ্গে আসামিদের ধরতে অভিযান শুরু হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট