1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মোহনপুরে পটল ক্ষেত থেকে  এক যুবকের  লাশ উদ্ধার - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

মোহনপুরে পটল ক্ষেত থেকে  এক যুবকের  লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
# মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুরে এক যুবকের লাশ  উদ্ধার করেছে পুলিশ।  মুঙ্গলবার০৯ (অক্টোবর)  সকালে মোহনপুর থানাধীন কেশরহাট পৌরসভার অন্তর্গত গুপইল গ্রামের জনৈক মর্তুজার পটল খেতের ভেতর এই লাশটির সন্ধান পাওয়া যায়।মৃত ব্যক্তির নাম সাহাবুল ইসলাম (৪৮)। তিনি মোহনপুর থানার অন্তর্গত গুপইল গ্রামের মৃত জেকের আলীর ছেলে।পেশায় তিনি মাছ ব্যবসায়ী।
এলাকা ও পুলিশ সূত্রে জানা যায়, লাশের সন্ধানকারী জনৈক ব্যক্তি গুপইল গ্রামের সকাতুল্লাহ’র ছেলে নূর মোহাম্মদ সকাল অনুমান ০৬টা: সময়  তার ধান খেত দেখতে এসে সাহাবুলের অঢেল দেহ পড়ে আছে দেখতে পেয়ে নূর মোহাম্মদ তাঁর পরিবারের লোকজনকে সংবাদ দেয় ও মোহনপুর থানা পুলিশকে খবর দেয়।খবর পেয়ে পরিবারের লোকজন এবং মোহনপুর থানার তদন্ত (ওসি) আছের আলী সংঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। লাশ দেখে পরিবারের লোকজনকে জিজ্ঞেস করলে তারা পুলিশ কে জানান গতকাল সকালে  বাড়ি থেকে ০১(এক) লক্ষ টাকা নিয়ে সাবাই হাটে মাছ বাজারের উদ্দেশ্যে ব্যবসার কাজে রওনা হয়। তারপর দুপুরের দিকে পরিবারের সাথে ফোনে এক বার কথা বলে। পরে সাহাবুলের সাথে পরিবারের লোকজনের সাথে আর কোন কথা হয়নি।
মৃত সাহাবুলের পাশে পড়ে থাকা দুটি বিষের বোতল যাহার গায়ে অটো ক্রপ কেয়ার লিমিটেড কোম্পানীর মারশাল২০ ইসি, লেখা ও ১৯৩৪(একহাজার নয়শত চৌত্রিশ) টাকা পড়ে থাকতে দেখা যায়। মৃত সাহাবুলের নাক ও মুখ দিয়ে বিষের ফেনা যুক্ত দুর্গন্ধ বের হচ্ছে। তবে শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি।এই বিষয়ে তদন্ত (ওসি) জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।থানায় ইউডি মামলা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট