1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ 

মোহনপুরে ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহল দলের ৮ সদস্য আহত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৫৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর মোহনপুর উপজেলার মডেল টাউনের পাশে ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর একটি টহল দলের আট সদস্য আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত সিপাহী মো. জুয়েল রানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে সেনাবাহিনীর একটি টহল গাড়িকে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর গাড়ি ও ট্রাক উভয়ই পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় গাড়িতে থাকা আট সেনা সদস্যই আহত হন। তাদের মধ্যে জুয়েল রানার অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।Open photo

ঘটনার পরপরই সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকচালককে হেফাজতে নেয়। বর্তমানে সে সেনাবাহিনীর হেফাজতে রয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি আতাউর রহমান। ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট