1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মোটরবাইক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে  পুঠিয়ায় ৩ জন নিহত - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করল র‍্যাব শিবগঞ্জে পিতাকে ‘মানসিক রোগী’ সাজিয়ে সম্পত্তি দখলের অভিযোগ ছেলের বিরুদ্ধে; পাল্টা দাবি ছেলের কুষ্টিয়ায় দুর্গোৎসবের আগেই মন্দিরে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও শোভাযাত্রা কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি

মোটরবাইক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে  পুঠিয়ায় ৩ জন নিহত

  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুরে অজ্ঞাত নামা রিম পরিবহন যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন জন নিহত হয়েছেন।  ২১ ডিসেম্বর শনিবার দুপুরে নাটোর রাজশাহী মহাসড়কে পুঠিয়া উপজেলার শিবপুরে গ্রামীন ফিড মিলের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামের আবুল হোসেনের ছেলে আবু হানিফ (২৫), তার স্ত্রী ফাতেমা খাতুন (২২) ও শ্যালিকা যুথি খাতুন (১৪)। ফাতেমা ও যুথির বাবার নাম শাহেদ আলী। বাড়ি পুঠিয়া উপজেলার পালোপাড়া গ্রামে।

পবা হাইওয়ে থানার এসআই ফিরোজ হোসাইন জানান, দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। একই মোটরসাইকেলে চেপে আবু হানিফ, ফাতেমা ও যুথি রাজশাহীর দিক থেকে পুঠিয়া উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। শিবপুরে নাটোরের দিক থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনা স্থলে একজন মৃত্যুবরণ করেন এবং দুইজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই যুথি মারা যান। আর ফাতেমাকে ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ৪টার দিকে ফাতেমাও মারা যান। নিহত হানিফ একজন ব্যবসায়ী। তার স্ত্রী ফাতেমা খাতুন রাজশাহী সরকারি মহিলা কলেজে অনার্সের ছাত্রী এবং যুথি পালোপাড়া স্কুলের নবম শ্রেনীর ছাত্রী। কেনাকাটা করে রাজশাহী শহর থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা।

No description available.

এসআই ফিরোজ হোসাইন সাংবাদিকদের জানান, চাপা দিয়ে পালিয়ে যাওয়া অজ্ঞাত নামা যাত্রীবাহী বাসটিকে শনাক্ত করতে আমরা বিভিন্ন স্থানের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখেছি।দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট