1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মিথ্যা মামলার প্রতিবাদে তানোরে বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি :                               রাজশাহীর তানোরে বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার(২০এপ্রিল)বিকেল ৩টায় তানোর পৌরসভার বিএনপি কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করে তানোর পৌরসভা বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।

প্রতিবাদ সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, তানোর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও তানোর পৌরসভার সাবেক মেয়র জননেতা মিজানুর রহমান মিজান এর বিরুদ্ধে মিথ্যা মামলা ও দলীয় বহিষ্কারের ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, “জননেতা মিজানুর রহমান মিজান দীর্ঘদিন ধরে তানোরে বিএনপির রাজনীতিতে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে আসছেন। তাঁর জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতাকে ভয় পেয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা ও বহিষ্কারের মতো ন্যাক্কারজনক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সমাবেশে বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তাঁরা দলীয় ঐক্য আরও সুদৃঢ় করে মিজানুর রহমান মিজানের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তব্য রাখেন তানোর পৌর বিএনপির সভাপতি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা অবিলম্বে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও মিথ্যা অভিযোগের বিরুদ্ধে কেন্দ্রীয়ভাবে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। সমাবেশটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং শেষ পর্যন্ত বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে তা একটি শক্তিশালী প্রতিবাদে রূপ নেয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট