1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মান্দায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে এমপি ইমাজ উদ্দিন প্রামাণিকের শোক প্রকাশ

  • প্রকাশের সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৫৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি…………………………………………

 

নওগাঁর মান্দায় বার্ধ্যকজনিত বিভিন্ন অসুখে আক্রান্ত হয়ে বীরমুক্তিযোদ্ধা কোবাদ আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বীর মুক্তিযোদ্ধা কোবাদ আলী মন্ডলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ৪৯-নওগাঁ-৪ মান্দা আসনের সংসদ সদস্য ও সাবেক পাঠ ও বস্ত্রমন্ত্রী ইমাজউদ্দিন প্রামানিক । বীর মুক্তিযোদ্ধা কোবাদ আলী মন্ডল নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।

 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, একছেলে ও দুইমেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা কোবাদ আলী উপজেলার কুসুম্বা ইউনিয়নের চকগোপাল গ্রামের বাসিন্দা ছিলেন। বুধবার বেলা সাড়ে ১০টার দিকে চকগোপাল উচ্চবিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

 

বীর মুক্তিযোদ্ধা মরহুম কোবাদ আলী মন্ডল এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এমপি ইমাজ উদ্দিন প্রামাণিক।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট