1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার শিবগঞ্জ কৃষক সেজে ৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ধরল পুলিশ ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ বাগমারায় চাল বিতরণের অনিয়ম ও মারপিটের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে প্রথমবার মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সরকারি সম্মানী, ঈদের আগেই মিলবে ভাতা লালপুর থেকে চুরি হওয়া ১মাস বয়সী শিশু কন্যা ১২ ঘন্টা পর উদ্ধার পাকশী থেকে ২ টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার অপরাধ নিউজ: শিবগঞ্জে আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি, ১০দিনে ৬ খুন প্রধানমন্ত্রীর আহবানে রাজশাহীতে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি

মাদককে নিরুৎসাহিত করতে আহ্ছানিয়া মিশন প্রচেষ্টা চলছে-স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সবুজনগর ডেস্ক……………….

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আহ্ছানিয়া মিশন মাদককে নিরুৎসাহিত করার জন্য সবজায়গায় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সমাজের জন্য কি প্রয়োজন তা তারা চিহ্নিত করে এবং তার প্রতিকার কি হবে সে অনুযায়ী কাজ করে। বিশেষ করে নারী মাদকাসক্তদের জন্য চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে কাজ করছে।

 

তিনি আজ ‘পরার্থপরতার আনন্দদর্শন : কাজী রফিকুল আলম ও ঢাকা আহ্ছানিয়া মিশন’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, আহ্ছানিয়া মিশন ক্যান্সার হসপিটালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজের শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে তারা অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করছে। আহ্ছানিয়া যেটাই করে সুন্দরভাবে করে।

 

তিনি বলেন, ‘এই সবকিছুর পিছনে রয়েছেন এই প্রতিষ্ঠানের সভাপতি কাজী রফিকুল আলম। তিনি চলতে পারছেননা তারপরও তিনি থেমে নেই। চলছেন এগিয়ে যাচ্ছেন সমাজের কাজ করছেন।

 

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলম।

 

গ্রন্থটির প্রণেতা বিশিষ্ট সমাজতাত্ত্বিক ও গবেষক খন্দকার সাখাওয়াত আলী বলেন, বইটিতে তিনটি চরিত্র রয়েছে। খানবাহাদুর আহ্ছানউল্লা, কাজী রফিকুল আলম ও ঢাকা আহ্ছানিয়া মিশন। ৭টি অধ্যায়ে বইটি সাজানো হয়েছে।

 

ড. হোসেন জিল্লুর রহমান বলেন, আমাদের জ্ঞান ভান্ডারে এই বইটি একটি অমূল্য সংযোজন। বিশ^ বদলেছে তাই এনজিও শব্দের পূনর্মূল্যায়ন প্রয়োজন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট