1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে নবাগত ডিসির সাথে সোনামসজিদ প্রেসক্লাবে’র’ সভাপতি ও সেক্রেটারি’র সাক্ষাৎ অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা কম খরচে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: রাজশাহীর জেলা প্রশাসক রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাহমুদা হাবীবা বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ  বাঘায় হাম- রুবেলার টিকা দান শুরু,প্রথম দিন পেল ৯৯১ জন শিশু আত্রাইয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন পত্নীতলায় নবনিযুক্ত ইউএনও’র সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ঠাকুরগাঁও জেলায়  ঈদকে কেন্দ্র করে রাস্তাঘাট ও হাট বাজারে  তল্লাশি  অভিযান চালাচ্ছেন  সেনাবাহিনী 

  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
 # আবুল কালাম আজাদ রানীশংকৈল (ঠাকুর গাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলায় ঈদুল আযহাকে  কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনী     বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছেন । এই সময় তারা মোটরসাইকেল, প্রাইভেটকার ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করেন।
এই তল্লাশিতে  স্বস্তি প্রকাশ করেছেন ঠাকুরগাঁওয়ের জনসাধারণ । রোববার (১ জুন) সকালে সেনাবাহিনীর ঠাকুরগাঁও অস্থায়ী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার আবু বক্করের নেতৃত্বে জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকার গোল চত্বর থেকে অভিযান শুরু করে। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে ট্রাফিক পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। এই তল্লাশি  অভিযান শুরু করেন , শহরের বাসস্ট্যান্ড গোল চত্বর থেকে শুরু করে সত্যপীর ব্রিজ, পল্লীবিদ্যুৎ, আটগ্যালারি, রোডের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহন থামিয়ে তল্লাশি করেছেন। অভিযান তল্লাশি চালানোর সময় গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় যানবাহন ও চালকের বিরুদ্ধে মামলা দেয়া দেন ।
অপরদিকে  সেনাবাহিনী বিভিন্ন হাট বাজারে তৎপরতা চালান, যেন সাধারণ মানুষের কাছে, অতিরিক্ত টোল না নিতে পারে।
এই অভিযান সম্পর্কে   সাধারণ মানুষ অভিমত প্রকাশ করেন , এ ধরনের অভিযান মাঝে মাঝেই প্রয়োজন। তাহলে অপরাধ কমে আসবে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা যত বাড়বে, মানুষের মাঝে স্বস্তি ফিরবে।
এ বিষয়ে ওয়ারেন্ট অফিসার আবু বক্কর জানান, ১ জুন থেকে চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু হয়েছে। চলবে আগামী ১৪ তারিখ পর্যন্ত। আর ঈদুল আযহা উপলক্ষে কোরবানির গরু ক্রয়ের   জন্য অতিরিক্ত টোল আদায় না করতে  পারে।  সেজন্য আমাদের অভিযান চলমান থাকবে । #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট